বাথরুমের স্টিলের কলের ম্যাড়ম্যাড়ে দাগ তোলার ঘরোয়া উপায় | Jinia’s Tuki taki

uploaded on 29.01.2021, 11:08 pm

আমাদের বর্তমানে বেশির ভাগ মানুষেরই বাথরুমে স্টিলের কল ব্যবহার করি। সুন্দর করে বাথরুম সাজাই। কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় জল লেগে লেগে ওই স্টিলের কোলে একটা ম্যাড়ম্যাড়ে দাগ পড়ে যায়। এবং কলের উজ্জ্বলতা ক্রমশ কমে আসে। সাবান দিয়ে ধুলেও তা ঠিক হয়না। অনেক কিছুই ব্যবহার করেও মনের মত ফল পাওয়া যায় না। দামী দামী টয়লেট ক্লিনার ব্যবহার করেও কিছুতেই কাজ হয়না। কিন্তু আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের স্টিলের কল আবার আগের মত চকচক করতে পারে। তার জন্যে খুব সহজ একটি পদ্ধতি রইলো।

Share

বর্তমান জীবনে আমাদের বাঁচার জন্য ইতিবাচক হওয়ার প্রয়োজনীয়তা কতটা এবং কেন? মনোবিদ কি বলছেন | Jayita Saha

uploaded on 29.01.2021, 10:48 pm

আপনি ধরুন অফিসে কফি খেতে খেতে যাচ্ছেন, হঠাৎ করে আপনার সাথে আপনার সহকর্মী ধাক্কা খেলেন এবং আপনার হাত থেকে কফিটা পড়ে গেলো। এবার আপনাকে যদি বলা হয় কেন কফি পড়লো, আপনি বলবেন ওই তো ম্যাডাম ধাক্কা দিলেন। কিন্তু বিষয়টা যদি একটু অন্য ভাবে দেখি, তাহলে এটা বলা যেতে পারে যে, আপনার কাপে কফি ছিলো তাই কফিটা পড়েছে। অর্থাৎ আপনার নিজের মধ্যে যেটা থাকবে সেটাই কিন্তু বেরিয়ে আসবে।

Share

বিয়ের পর নতুন পরিবারের সাথে কিভাবে মানিয়ে নেবেন — সহজ কিছু পারামর্শ, যা ভালো রাখবে উভয়কেই | Bidhan Saha

uploaded on 29.01.2021, 10:11 pm

ভালোবাসার মানুষকে আমরা সবাই বিয়ে করতে চাই, নারী-পুরুষ উভয়ই। কিন্তু কোনো এক প্রাচীন নিয়ম অনুসারে মেয়েদের এই বিয়ের ক্ষেত্রে ত্যাগের মাত্রা বেশি হয়। প্রতিটা মেয়েকেই নিজের পছন্দের মানুষকে বিয়ে করে নিজের বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসতে হয়। আর ঠিক এইখানে মেয়েদের মধ্যে একটা ভয়, আশঙ্কা কাজ করে। নতুন পরিবার, নতুন মানুষ জন, নতুন নিয়ম-কানুন, নতুন দায়িত্ব। আর এই ভয়েই অনেকে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবে এবং তখন ভাঙ্গন শুরু হয়। তবে আমরা যদি কিছু ছোটো ছোটো বিষয় খেয়াল রাখি এবং কিছু পরামর্শ মেনে চলি, তাহলে কিন্তু নতুন পরিবারের কাছে খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠতে পারি।

Share

শীতকালে অতি প্রয়োজনীয় এই শাকটি খাচ্ছেন তো? যা ত্বক ও চুলের জন্যে ভীষণ উপযোগী | Jinia De

uploaded on 30.01.2021, 05:06 pm

শীতকাল বলতেই আমাদের মনে পড়ে যায় নানা রকমের টাটকা ফল-মূল, শাক-সব্জির কথা। আর এই নানা রকমের স্বাস্থ্যকর খাবারের মধ্যে দিয়ে শীতকাল হয়ে ওঠে মনোরম। কিন্তু শীতকালে এই ভালো ভালো দিকগুলো ছাড়াও  কিছু সমস্যাও আছে, যেমন ত্বক ও চুলের সমস্যা। তবে বন্ধুরা আপনারা কি জানেন, যে এই শীতকালীন ফল-সব্জি দিয়েই আপনি আপনার ত্বক ও চুলের সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন। আর এই রকমই একটা সর্বগুন সম্পন্ন একটি শাকের কথা আমরা আজ জানবো।

Share

ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকুন। কিভাবে সুস্থ থাকবেন? রইলো কিছু পরামর্শ আর সতর্কতা | Seasonal Viral Infection| Dr. Biswajit Ghoshdastidar

uploaded on 29.01.2021,10:10 pm

ঋতু পরিবর্তন হচ্ছে, শীত থেকে গ্রীষ্ম, বর্ষা, শারৎ, হেমন্ত, বসন্ত। আর এই ঋতু পরিবর্তনের সময় আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। কিছু সতর্কতা আর পরামর্শ মেনে চললেই আমরা অনেকটা সুস্থ থাকতে পারি এই সময়।

Share

• শীতকালে সংক্রমনের হাত থেকে নিজেকে বাঁচাতে কিছু পরামর্শ ও সতর্কতা মেনে চলুন | Social Awareness | Bidhan Saha |

uploaded on 29.01.2021, 08:21 pm

শীত পড়েছে শহর কলকাতায়, যুবথুবু হচ্ছি আমরা। তারসাথে উপভোগ করছি নলেন গুড়, জয়নগরের মোয়া, কমলালেবু, পিঠে-পুলি এবং রোদ্দুর। এর পাশাপাশি বাড়ছে কিছু সংক্রমন, রোগ যেমন হাঁপানি, বাতের ব্যথা, এসমা ইত্যাদি। শীত এলেই এই রকম কিছু সমস্যা আমাদের জাঁকিয়ে বসে। আর শীতকাল মানেই তো পঁচিশে ডিসেম্বর, ১লা জানুয়ারি  আরও নানা রকমের উৎসব। ফলে খাওয়া-দাওয়া, হই হুল্লোড় করবে সারা দুনিয়ার মানুষ। আর এসবের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারিনা যে, কখন সারা বছর নিয়মে বাঁধা জীবনটা হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে গেলো। কিন্তু না তাহলে বলে কী আমরা উপভোগ করবো না?! একদমই তা নয়, এই উৎসবের মরশুমে মন খুলে উপভোগ করুন। শুধু তার সাথে কিছু সতর্কতা অবলম্বন করুন।

Share

রান্নাঘরের তেলচিটে বেসিন বা সিঙ্ক পরিষ্কারের সহজ উপায়। | JINIA’s Tuki Taki

uploaded on 29.01.2021, 02:35 pm

ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। রান্নাঘর মানেই সারাদিনের যাবতীয় কাজ সেখানেই করতে হয়। আর বেসিনে সব্জিপাতি ধোয়া থেকে শুরু করে বাসন মাজা, তারপর বাসনের যে ময়লা তা প্রথমে আমরা বেসিনে ঢালি সেখান থেকে পরে অন্যত্র। ফলে বেসিন তেলচিটে ও নোংরা হয়ে যায়। আমরা এখন বেশির ভাগ বাড়িতেই স্টিলের সিঙ্ক ব্যবহার করি। এগুলো খুব সহজেই তেলতেলে হয়ে যায় সাথে নোংরাও। কীভাবে পরিষ্কার করবে! তার কিছু টিপস দেওয়া হলো।

Share

আপনার সন্তানটি কি দিনে দিনে বদমেজাজি হয়ে উঠছে? এক্ষেত্রে কি করা উচিৎ? | মনোবিদ কি বলছেন। | Mental Health Awareness | Dr. Tanmoy Mitra

uploaded on 29.01.2021, 07:58 pm

গত কয়েকবছর ধরে একটা ধারা চালু হয়েছে যে, আমার সন্তান খুব রেগে যাচ্ছে। বাবা-মা'রা প্রায়ই এসে বলেন যে, তাদের বাচ্চা খুব বদমেজাজি হয়ে উঠছে। এর পিছনে কারণ খুঁজতে গিয়ে মনোবিদেরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন।

Share

শীতকাল মানেই ভেসলিনের নানাবিধ ব্যবহার। ত্বক ও চুল ছাড়া আর কি কি ক্ষেত্রে ভেসলিন লাগে তা জেনে নিন। | Jinia De

uploaded on 29.01.2021, 08:18 pm

শীতকাল মানেই রুক্ষ ত্বক, রুক্ষ চুল। আর এই রুক্ষতা দূর করতে আমাদের সবারই বাড়িতে কম-বেশি ভেসলিন থাকে। তবে আপনার কি জানেন, যে ত্বক ও চুলের রুক্ষতা দূর করা ছাড়াও ভেসলিন আরও অনেক কাজে লাগে? তাহলে জেনে নিন কীভাবে ভেসলিন আপনার এবং আপনার পরিবারের অনেক সমস্যা দূর করবে।

Share

ঘরের মেঝের তেলচিটে ছোপ দূর করার সহজ উপায়। | JINIA’s Tuki Taki

uploaded on 29.01.2021, 03:10 pm

সুন্দর চকচকে মেঝে কারই না ভালো লাগে বলুন! যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো মেঝে সব সময়ই পরিষ্কার এবং জীবাণু মুক্ত করে রাখতে হয়।অনেক সময় মেঝেতে চোপ চোপ দাগ হয়ে যায়। অথবা ভালোভাবে পরিষ্কার না হলে তেলতেলে হয়ে থাকে। যাদের টাইলস থাকে বা মার্বেল থাকে …

Share

Pages