অনিয়মিতভাবে না বুঝে ইচ্ছে মতোন ওষুধ খাচ্ছেন কী? এর পরিনাম কী হতে পারে? | মনোবিদ কি বলছেন | Dr. Tanmoy Mitra
•অনিয়মিত ওষুধের ব্যবহার বর্তমান পরিস্থিতিতে খুব বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনোবিদদের কাছে এই অনিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার নিয়ে আসেন।
বর্তমান পরিস্থিতিতে সমস্যাটা শুধু আপনার নয়, সমগ্র বিশ্বের। তাই চিন্তা যেন দুশ্চিন্তা না হয়। | Bidhan Saha
বর্তমান পরিস্থিতিতে আমাদের সবারই প্রায় মন মেজাজ খারাপ এবং নানান চিন্তার মধ্যে দিয়ে কম বেশি সকলেই দিন কাটাচ্ছি। কাল কী হবে, কিভাবে সব ঠিক হবে এসব চিন্তা ক্রমশ আমাদের দুশ্চিন্তা হয়ে যাচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই সমস্যা কী আপনার একার! এটা তো সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত। তাহলে আজকের দিনটাকে নষ্ট করে কালকের কথা নাই বা ভাবলেন। আসুন একটা গল্প শোনা যাক।
ব্যর্থতার পর সফলতা আসবেই। এক্ষেত্রে কিভাবে মোকাবিলা করা উচিৎ? | মনোবিদ কি বলছেন | Jayita Saha (Psychologist)
uploaded on 21.02.2021, 02:19 pm
জীবনে ওঠা-পড়া আসবেই, সফলতার পাশাপাশি ব্যর্থতাও জীবনের একটা অংশ। কিন্তু আমাদের মধ্যেই বেশির ভাগ মানুষই এই ব্যর্থতাকে গ্রহণ করতে পারে না। হতাশায় ডুবে যায় মানুষ, ভেঙে পড়ে এবং তখন ভাবে আমার দ্বারা আর কিছু হবে না। আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো না আর আমি কোনো ভালো কিছুর যোগ্য নই। আমরা সফলতা পেলে সেটাকে উৎযাপন করি। কিন্তু ব্যর্থতার মুখোমুখি হলেই সব কিছু ছেড়ে দিয়ে হাতাশার মধ্যে ডুবে যাই। বারবার শুধু হতাশার কারণ নিয়ে ভাবি, বরং আমাদের উচিৎ সেই সময় ওই সমস্যার থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে বেশি ভাবা উচিৎ।
• বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে, তারা ভাবেন এটা যদি ওভাবে না হত, ওটা যদি এভাবে হত তাহলে ভালো হত। আমরা বারবার সমস্যাটাকে নিয়েই আলোচনা করি। এসব ক্ষেত্রে আমাদের উচিৎ সমস্যাটাকে বারবার বিশ্লেষণ না করে, সমাধানটাকে বারবার করে বিশ্লেষণ করা। বিভিন্ন উপায়গুলো নিয়ে ভাবা, এটা করা উচিৎ নাকি ওটা করা উচিৎ এইসব সমাধান নিয়ে আলোচনা করুন।
• তবে প্রতিটা সমাধানেরই কিছু ভালো দিক আছে আর কিছু খারাপদিক আছে। ফলে সবকটা দিক ব্যালান্স করে নিয়ে সমাধানের দিকে যাওয়া উচিৎ।
• হতাশায় ভেঙে না পড়ে, আমাদের সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিৎ। যারা বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েও চেষ্টা চালিয়ে যান তারাই জীবনে প্রকৃত সফল মানুষ হন। সমস্যার মধ্যে দাঁড়িয়ে আপনার সমস্যাকে দেখার ভঙ্গি এবং আপনার স্বয়ংক্রিয়াতা ওপর নির্ভর করে আপনার সফলতা।
• বর্তমান পরিস্থিতিতে অনেকেরই চাকরী চলে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে ভাবেন যে, আমার অযোগ্যতার জন্যেই চাকরী চলে গেছে তাহলে ভুল ভাবছেন। এইসময় দাঁড়িয়ে হতাশা ডুবে না গিয়ে, চেষ্টা করুন অন্য সেক্টরে চাকরী খোঁজার। অথবা আপনার যদি পাশাপাশি অন্য কোনো আয়ের উৎস থাকে তাহলে সেটাতে এখন বেশি করে মনোযোগ দিন। অনেকেই আছে যে, ছোটোখাটো বুটিক আছে বা বেকারির ব্যবসা থাকে সেগুলোকে মূল আয়ের উৎসে পরিণত করুন।
দেখুন বন্ধুরা ভেঙে পড়া বা ভেঙে ফেলা খুব সহজ। কিন্তু নিজেকে ভাঙতে ভাঙতে গড়ে তোলা খুব কঠিন। তাই সহজে ভেঙে না পড়ে নিজেকে গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
বর্তমানে শপিং মলে কেনাকাটার সময় কয়েকটি সতর্কতা মেনে চলুন। জেনে নিন সেটা কি কি। | Bidhan Saha
দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হচ্ছে। যানবাহন থেকে শুরু করে সিনেমা হল, থিয়েটার, রেস্তোরা এবং শপিং মলগুলো খুলে গেছে। মানুষজন প্রায়ই এখন যানবাহনে চেপে এইসব জায়গা যাচ্ছে। তবে স্বাভাবিক ভাবে সব কিছু খুলে গেলেও, আমাদের কিছু সতর্কতা মেনে চলতেই হবে। আজকের বিষয় হলো, আমরা কি কি সতর্কতা মেনে চলবো শপিংমলে কেনাকাটা করার সময়।
দুধ খাওয়ার সঠিক নিয়ম ও সঠিক সময় কোনটা? | JINIA’s Tuki Taki | Jinia De
আমারা অনেকেই দুধ খেতে ভালোবাসি আবার অনেকেরই দুধ খেলে সহ্য হয়না। কিন্তু যাদের দুধ খেলে কোনো সমস্যা তাদের ক্ষেত্রে দুধ খাওয়ার সঠিক নিয়ম ও সঠিক সময় খেয়াল রাখা দরকার।
গ্রীন টি খাওয়ার সঠিক সময় কোনটা? | JINIA’s Tuki Taki | Jinia De
uploaded on 27.03.2021, 08:10 pm
গ্রীন টি খেতে আমাদের অনেকেরই ভালো লাগে। এটা খাওয়াও খুব উপকারী কারণ গ্রীন টি তে অ্যান্টিঅক্সিজেন থাকে যা শরীরকে সুস্থ রাখে এবং আমাদের শরীরের শক্তি যোগায়। তবে আমরা যারা গ্রীন টি খাই আমরা বুঝতে পারিনা ঠিক কখন গ্রীন টি খাওয়া উচিৎ। সে বিষয় আজকে আমরা জানবো।
কিডনির সমস্যা দেখা দিলে প্রথমে কি ধরনের ডায়েট মেনে চলা উচিৎ! | Indrani Ghosh-Dietician
কিডনির সমস্যা থাকলেই যে আমাদের ডায়ালিসিস করতে হবে তা কিন্তু নয়। আমরা যদি প্রথম থেকেই সতর্ক থাকি এবং কিছু আগাম সুরক্ষা নিই তাহলে কিন্তু এই ডায়ালিসিসকে আমরা আটকাতে পারি।
কাঁধে ব্যথা কেন হয় এবং কাদের হয়? কিভাবে এই ব্যথা নিরাময় করা সম্ভব? | Frozen Shoulder | Dr. Chinmay Roy
Frozen shoulder একটি খুব চেনা জানা শব্দ। আমরা কম-বেশি সবাই এই শব্দটির সাথে পরিচিত। তবে এটা সম্পূর্ণ ডাক্তারি শব্দ নয়। আজ আমরা জানবো এই Frozen Shoulder টা কি? এটা কাদের হয় এবং কিভাবে নিরাময় করা সম্ভব?
৪-৬ মাসের বাচ্চাকে কি কি ধরণের খাবার খাওয়ানো উচিৎ? | Weaning Food | Indrani Ghosh—Dietician
আজ আমরা জানবো যে Weaning Food জিনিসটা কি এবং এটা কখন কিভাবে খাওয়ানো উচিৎ। যারা নতুন নতুন মা'য়েরা বুঝতে পারেন না যে বাচ্চাকে কখন এই Weaning Food কখন খাওয়ানো হবে। ৬ মাস পর যখন নতুন নতুন খাবার আমরা বাচ্চাদের খাওয়াতে শুরু করি তখন তাকে বলা হয় Weaning Food।
আপনার সম্পর্ক বা দাম্পত্য জীবন কি একঘেয়ে লাগছে? এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন? জেনে রাখুন কিছু পরামর্শ। | Bidhan Saha
যেকোনো সম্পর্কই দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একঘেয়ে লাগে, মনোমালিন্য তৈরী হয়। নতুন কিছু না পাওয়ার কষ্ট তৈরী হয় এবং সেখান থেকে সম্পর্কে ভাঙ্গন সৃষ্টি হয়।
যেকোনো জিনিস পুরনো হয়ে গেলেই তার মূল্য কম এবং তা ফেলে দিই আমরা। কিন্তু সম্পর্ক পুরনো হয়ে গেলে তাকে দূরে সরিয়ে দিতে হবে বা সম্পর্ক ভেঙে ফেলতে হবে তেমন কোনো কথা নেই। তবে আমরা যদি কিছু ছোটো ছোটো বিষয়ে দিকে নজর দিই এবং কিছু পরামর্শ মেনে চলি তাহলে এই সম্পর্কের একঘেয়েমি থেকে সম্পর্ককে উদ্ধার করা যায়।

