আপনি অজান্তেই নিজেকে ঠকাচ্ছেন না তো? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee
জীবনে আমরা সবাই কখন না কখন ফাঁকি দিয়েছি, সেটা পড়াশোনায় বলুন বা কর্মক্ষেত্রে। কিন্তু জানেন কি এই ফাঁকি আসলে আমরা নিজেদের দিয়ে থাকি। জীবনে কোনো না কোনো স্তরে এই ফাঁকি বা ঠকানো আমাদের কাছেই বড়ো সংকট হয়ে ফিরে আসে। আজকে আমরা এমনি একজন কাঠ মিস্ত্রির কথা জানবো।
শীতকালের পর ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে চটজলদি কি করবেন? | JINIA’s Tuki Taki | Jinia De
শীতকালে আমাদের সবারই ত্বক শুষ্ক ও রুক্ষা হয়ে যায়। নিয়মিত রূপচর্চা না করলে ত্বক পুরো ড্যামেজ হয়ে যায়। কিন্তু আমাদের সময় কোথায়! সারাদিন অফিস, কলেজ করার পর আমরা সময় পাইনা যে, দীর্ঘক্ষণ ধরে ত্বকের যত্ন নেবো। তাই আজকে আমরা খুব তাড়াতাড়ি একটা উপায় জানবো, যা আপনার ত্বকে নরম এবং উজ্জ্বল করবে রুক্ষতা দূর করে।
দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ভাতঘুম ভালো না খারাপ, জেনে নিন। | Bidhan Saha
বাঙালি মানেই শীতকালে পিকনিক, বাঙালি মানেই রসগোল্লা, বাঙালি মানেই রবিবারে মাংস ভাত আর তার পরেই টানা একটা ভাতঘুম। আমরা যারা সারা সপ্তাহ অফিস করি তারা রবিবার দিন দুপুরে মাংস ভাত খেয়েই বিছানায় একটু গড়িয়ে নিই। আর এই গড়াতে গিয়েই চোখ দুটো কখন বন্ধ হয়ে গেছে তা বুঝতেই পারিনা। ঘুম ভেঙে দেখি দুপুর গড়িয়ে বিকেল। আবার অনেকেই এমন আছেন, যারা অফিসে দুপুরের খাবারটা খেয়ে কাজের চাপ কম থাকলে চেয়ারে হ্যালান দিয়ে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। কিন্তু এই ভাতঘুম কতটা ভালো নাকি খারাপ! এ নিয়ে একটা বিতর্ক আছে। অনেকে মনে করেন যে, দুপুরে ঘুমালে নাকি মোটা হয়ে যায়। তবে আসুন দেখা যাক গবেষনা কি বলছে।
ফুসফুসে বা শ্বাসনালিতে সংক্রমণের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন? | Influenza Virus | Dr. Dipankar Sarkar
বিভিন্ন সংক্রামিত রোগের মধ্যে একটি রোগ হলো ইনফ্লুয়েন্সজা। ফুসফুস এই রোগে সংক্রামিত হয়। আজকের বিষয় হলো ইনফ্লুয়েন্সজা থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন।
দীর্ঘ দিন ঘরবন্দি অবস্থায় থাকার ফলে হাঁটুর ব্যথা কি বেড়েছে? তাহলে কিছু ঘরোয়া উপায় জেনে নিন। | Jinia De
ঘরে বসে বসে আমাদের অনেকেরই হাঁটুর বা গাঁটের ব্যথা বাড়ছে। এখন তো সব চিকিৎসক সব সময় বসছে না। আবার বসলেও সহজে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এমন অবস্থায় হাঁটুর ব্যথার কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে উপশম সম্ভব। আসুন দেখে নিই সেই উপায় গুলো কি কি।
Vaccination বা টিকাকরণের প্রয়োজনীয়তা কি? কি কি টিকা নেওয়া আবশ্যক? | Vaccination | Dr. Shamik Ghosh |
uploaded on 07.03.2021, 03:10 pm
অনেকেই জানতে চান যে, টিকাকরণের প্রয়োজনীয়তা কি! বা টিকাকরণ কেন দরকার। এক্ষেত্রে টিকাকরণ সেই সব রোগের ক্ষেত্রেই করা হয়, যেখানে রোগীর নিশ্চিত মৃত্যু বা নিশ্চিত অক্ষমতা দেখা যায়। আজকের দুনিয়ায় দাঁড়িয়েও যদি কাউর টিটেনাস হয় বা খারাপ রকম হেপাটাইটিস হয় তাকে বাঁচানো মুশকিল হয়ে পরে। ১৯৭৮ সালে প্রথম টিকাকরণ শুরু হয়েছে। আর এই টিকাকরণ ক্রমশ বাড়ছে, বর্তমানে ভারতবর্ষে কিছু টিকাকরণ আমাদের পৃথিবী থেকে কিছু রোগকে সম্পূর্ণ নিরাময় করেছে। যেমন, পোলিও, স্মল পক্স এগুলো সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে। একই ভাবে চেষ্টা চলছে ডিপথেরিয়া, সোয়াইন ফ্লু, জাপানি এনকেফেলাইটিস, টিটেনাসের মত অসুখকে নির্মূল করা।
Online Relationship কতটা নির্ভরযোগ্য? এর ভালোমন্দ কিভাবে বুঝবেন? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Jayita Saha
বর্তমানে দুনিয়ায় আমরা সবাই ভীষণভাবে সোশ্যাল জগতের সাথে যুক্ত। এখনকার দিনে খুব অল্প বয়স থেকেই ছেলে-মেয়েরা এই সোশ্যাল দুনিয়ায় পা দিয়ে দেয়। এছাড়া এখন তো সবাই প্রায় ঘরবন্দি হয়েই আছি আর তাই দিনের বেশিরভাগ সময়টাই কাটছে সোশ্যাল মিডিয়াতে। আর এভাবেই বাড়ছে ক্রমশ অনলাইন সম্পর্কের ঝোঁক। খুব অল্প বয়স থেকেই মানুষ অনলাইনে একে অন্যের সাথে শুধু মাত্র ম্যাসেজে কথা বলে আর ছবি দেখেই প্রেমের মত সম্পর্কে জড়িয়ে পড়ছেন। তার ফলে অনেক সময়ই এই অনলাইন জগতের মায়া কেটে বাস্তবে ফিরে এসে তারা বুঝতে পারেন আসলে সবই ভীষণ নকল আর মেকি।
সাবান ছোট হয়ে গেলে ফেলে দেবেন না। কিভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন। | JINIA’s Tuki Taki | Jinia De
সাবান আমরা সবাই ব্যবহার করি। অনেকে অনেক দামী দামী সাবানও ব্যবহার করে থাকেন। কিন্তু সাবান যতই দামী হোক না কেন, তা ব্যবহার করতে করতে ছোট হবেই। সেই সাবানের ছোটো অংশটা অনেকেই ফেলে দেন। কিন্তু সেটাকে ফেলে না দিয়ে যদি অন্য ভাবে ব্যবহার করা যায়! কেমন হয় তাহলে! আসুন দেখা যাক কিভাবে সাবানের ছোটো টুকরো ফেলে না দিয়ে ব্যবহার করবেন।
একটু ধৈর্য ধরতে হবে, নতুন ভোরের আলো আসবেই। | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee
বর্তমান পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই। সবাই চিন্তার মধ্যে দিয়ে, আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কাজের অনিশ্চিতা, জীবনের অনিশ্চিতা আমাদের ভাবাচ্ছে। ক্রমে আমাদের ধৈর্য শক্তি হ্রাস পাচ্ছে। কিন্তু আমাদের এই দুর্দিন যদি ধৈর্য হারিয়ে ফেলি বা নতুন করে আশা না খুঁজি তাহলে আমরা জীবন যুদ্ধে হেরে যাবো। আসুন এবিষয়ে একটা গল্প শোনা যাক। গল্পের নাম—'চোর সাধুবাবা'।
পৃথিবীর সর্ববৃহৎ পিরামিড কোথায় অবস্থিত?
সিনেমা থেকে উপন্যাস সর্বত্রই মৃতের রাজ্যের রাজকীয় স্থাপত্য এই পিরামিড-কে ঘিরে থাকে রহস্যের এক গাঢ় চাদর।অনেকেই হয়তো মিশরের এই রহস্যময় স্থাপত্যকে সশরীরে চাক্ষুষ করার সুযোগ পাননি।

