কড়াই যদি পুড়ে যায় তাহলে কি করবেন...চিন্তা করবেন না রইল দু মিনিটের সহজ উপায়

রান্না করতে গিয়ে কড়াই পুড়ে যায়  এমন অনেকের ক্ষেত্রেই হয়। কারণ প্রত্যেকদিন নিয়মিত রান্না করতে গেলে আমাদের একটু ভুলচুক হয়েই যায়। সে ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি এই পোড়া দাগ কিভাবে তুলব?তবে চিন্তার কিছু নেই। আজ এনেছি এক ছোট্ট সলিউশন। যাতে বিনা পরিশ্রমে আপনি পোড়া করা আবার নতুনের মত ঝকঝকে করে তুলতে পারবেন।

প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হল বেকিং সোডা আর দ্বিতীয় উপকরণ হলো ভিনিগার। এবার ওই পোড়া কড়ার মধ্যে দুটো উপকরণ ভালোভাবে সামনে পেছন করে মাখিয়ে রাখতে হবে। ৫ মিনিট পর সামান্য জলে হালকা ঘষলেই এই পোড়া দাগ একেবারে উঠে যাবে। তবে যদি প্রত্যেকবার রান্না শেষে কড়া যদি ভালো করে ধুয়ে নতুন রান্না বসানো যায় সে ক্ষেত্রে রান্না বা খাবারে কোনরকম গন্ধ যেমন হবে না তেমনি কড়াই পুড়ে যাওয়ার মত সমস্যাও খুব একটা হবে না।তবে সমস্যা হলেও তার সমাধানও কিন্তু দেওয়া রইল। তাই এবার থেকে কড়াই পুড়ে গেলে আর চিন্তার কোন কারণ নেই।

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll