যৌবন ও বয়স ধরে থাকার তিনটি প্রধান মন্ত্র জানুন

আমরা সবাই চাই যে আমরা সারা জীবন আমাদের তারুণ্যকে ধরে রাখবো। বয়স শুধুমাত্র একটা সংখ্যা। কিন্তু যত দিন যায় ততই আমার ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে চলি। তখন মনে হয় ইস যদি এমন কিছু উপায় থাকতো যে আমরা সত্যিই সারা জীবন আমাদের তারুণ্যকে ধরে রাখতাম। তবে চিন্তার কিছু নেই। আজ এনেছি এমন কিছু সহজ উপায় যেগুলি মেনে চললে সত্যি আপনি আপনার তারুণ্যকে অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন। বয়স একটি সংখ্যা এটাই বলবেন লোককে।
তবে যে কথাটা বলব সেটা হল কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে তার প্রথম হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস।এমন খাবার খেতে হবে যেটা আমাদের শরীরের অতিরিক্ত ওজন না বৃদ্ধি করায় বেশি ভাত নয় বেশি রুটি নয়। সুষম খাবার খেতে হবে যেটা খুব সহজেই হজম হয়ে যায়।এছাড়া খেতে হবে বেশি প্রোটিনযুক্ত খাবার তবে প্রোটিন যুক্ত খাবার মানেই রেডমিক একেবারেই নয় ডাল জাতীয় খাবার খেতে পারেন মুরগির মাংস খেতে পারেন মধ্যে সবজির মধ্যে খেতে পারেন সিম,বীনস। এছাড়া মাংস ছাড়াও খেতে পারেন ডিম এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রোটিন জাতীয় খাবার।পাশাপাশি করতে হবে শরীরটাকে নাড়াচাড়া অর্থাৎ ব্যায়াম করতে হবে না হলে নিয়মিত হাঁটতে হবে যত বেশি শরীর থেকে আপনি ফ্যাট ঝরাবেন তত বেশি ওজন নিয়ন্ত্রণে থাকবে।আর যত বেশি ওজন নিয়ন্ত্রণে থাকবে ততই আপনাকে দেখতে লাগবে ইয়াং। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরের যেন প্রত্যেকটি হরমোন বিশেষ করে হ্যাপি হরমোন যেন বেশি করে নিঃসৃত হয়। কারণ যত বেশি শরীর পরিশ্রম করবে ততই আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে। আমাদের শরীরের হ্যাপি হরমোন গুলিও বেশি করে নিশ্রিত হবে।যেটা আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করবে।পাশাপাশি বেশি করে আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যত কম ভাজাভুজি খাবার খাওয়া যায়।কারণ এটা আমরা সবাই জানি যত বেশি ফ্রাইড ফুড খাওয়া যায় ততই কিন্তু আমাদের ত্বক এবং আমাদের বয়সের ছাপ বেশি করে পড়ে সে ক্ষেত্রে বেশি মাত্রায় ভাজা খাবার এড়িয়ে চলতে হবে।

সব থেকে বড় কথা আজকের দিনে যে বিষয়টা নিয়ে একেবারেই খোলাখুলি আলোচনা হয় না সেটা হল ডিপ্রেশন। অর্থাৎ আপনার শরীর যত কম স্ট্রেস নেবে তত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানসিকভাবেও সুস্থ থাকবেন।আর তাতেই আপনার জবাব দেবে শরীর,কারণ আপনি যত স্ট্রেস ফ্রি থাকবেন ততই আপনি হাসিখুশি থাকবেন এবং ততই আপনার তারুণ্য বজায় থাকবে।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকে ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.


