স্ক্যাম বাড়ছে ,সেখানে সাবধান হতে হবে আমাদের নিজেদেরকেই

বর্তমানে যেভাবে স্ক্যাম বাড়ছে সেখানে সাবধান আমাদের নিজেদেরকেই হতে হবে। তাই আজ হাজির হলাম আর একটা নতুন স্ক্যাম বলতে এবং সেখান থেকে কিভাবে রক্ষা পাবেন সেটাও জানাতে। বর্তমানে আমাদের ফোনে এক বিশেষ ধরনের মেসেজ আসে যেখানে বলা হয়েছে আমাদের অ্যাকাউন্টে পাঁচশ কিংবা হাজার টাকা এসেছে। তার পরমুহূর্তেই একটা ফোন আসবে আমাদের কাছে অথবা মেসেজ যেখানে সেই ব্যক্তি বলবে যে আপনার কাছে ওই টাকা ভুল করে চলে গেছে এবং সেই টাকা ফেরত চাইবে।

এসেই থাকা যেহেতু আপনার নয় তাই নির্দিষ্ট লোকের কাছে সে টাকা ফিরিয়ে দিতে। আর এতেই লুকিয়ে আছে ফাঁদ। এ ব্যক্তি আপনাকে একটি মেসেজ পাঠাবে যেখানে একটি লিঙ্ক থাকবে যেটা ক্লিক করার জন্য আপনাকে বলা হবে। যে লিংক ক্লিকে করলে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক ফাঁকা হয়ে যাবে। এমন একটা ফাঁদ যেটা আপনার ফোনের যাবতীয় তথ্য হ্যাকারের কাছে চলে যাবে। আপনি কিভাবে আপনার ফোন ব্যবহার করছেন তার যাবতীয় ভিডিও সেই মানুষটি দেখতে পাবে এবং আপনার ব্যাংক থেকে যাবতীয় টাকা ফাঁকা করে দেবে। তাই ফোন এলে তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। তা না হলে এই ধরনের ফোন এড়িয়ে চলুন।



