একটু ধৈর্য ধরে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখো

ব্রণের সমস্যা আমাদের অনেকেরই সারা বছর থাকে। আর ব্রণ মানে একটার থেকে আরেকটা হবে। দাগ রেখে যাবে কিংবা গর্ত হবে। মুখে সৌন্দর্যটাই যেন মাটি করে দেয় একখানা ব্রণ। তবে যাদের অতিরিক্ত স্পর্শকাতর কিংবা তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে এই ব্রণের সমস্যা কিন্তু চিরন্তন। তাই আজ এমন এক পদ্ধতি বলবো যাতে ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে আর ব্রণ থেকে ছেড়ে যাওয়া দাগ কিংবা গর্তের মত সমস্যারও সমাধান হবে। তবে একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে।

প্রথমেই লাগবে তিনটে কাঁচের বাটি যার একটি বাটিতে দু-চারটে আমন্ড বাদাম, অন্য বাটিতে কিছুটা গোলাপের পাপড়িসহ গোলাপজল এবং আরেকটি বাটিতে দু চার সুতো কেশর। সব কটা জিনিসই সারারাত ভিজিয়ে রাখতে হবে। এবং পরের দিন সকালে ভালো করে বাদামের খোসা ছাড়িয়ে সমস্ত উপকরণ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আরো ভালো হবে যদি মিশ্রণটি ছেঁকে নেওয়া যায়। প্রত্যেকদিন নিয়ম করে এই ক্রিমটি দুবেলা মাখতে হবে। অন্তত ছ মাস ধৈর্য ধরে এই ক্রিম ব্যবহার করো ফলাফল নিজেই দেখতে পাবে।

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন Bengal Fusion Beauty Secret.


