অর্গানিক ফুড অ্যাওয়ারনেস...কি খাব আর কি খাবো না এবার একটু ভাবুন এবং সচেতন হন

বর্তমান সময়ে দাঁড়িয়ে খাঁটি শাকসবজি বা একদম ক্ষেত থেকে তুলে আনা সবজি পাওয়াটা ভীষণই চাপের ব্যাপার।কারণ বর্তমান সময়ে মানুষ বেশি শহরকেন্দ্রিক হয়ে উঠেছে এবং শহরের আদব কায়দা লাইফ স্টাইলকে নিজের কেন্দ্রীভূত করে তুলছে।কিন্তু এই থেকে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের আসল শিকড়টা কোথায়?আমরা ভুলে যাচ্ছি যে আমাদের এই ভারত যেখানে শস্যপূর্ণ বসুন্ধরা যেখানে আমরা খুব অনায়াসেই শাক-সবজি বাজার থেকে মাছ বা অন্যান্য প্রাণীজ উপাদান খুব সহজেই পেয়ে যেতে পারি সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রসেস ফুড বা বাজার থেকে কেনা প্যাকেটজাত খাবারের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি।

যদিও বর্তমানে কিছু মানুষের মধ্যে অর্গানিক ফুড বা একদম কৃষিজ ফসল খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে,সে ক্ষেত্রে অনেকেই আবার বলে থাকেন যে এই জাতীয় অর্গানিক ফুডের দাম বাজারে অনেকটা বেশি।কিন্তু সত্যিই কি তাই?সত্যিই কি অর্গানিক ফুড সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে? একেবারেই নয়।চলুন আজ থেকে একটু সচেতন হওয়া যাক। জেনে নিই নিজের পরিবারকে রক্ষা করা যাবে।কি খাব আর কি খাব না সেটা এবার ঠিক করার সময় এসে গেছে।তাই অর্গানিক ফুডকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় হয়ে এসেছে।কিন্তু কিভাবে বুঝব কোনটা আসল অর্গানিক ফুড বা কোনটাকে অর্গানিক ফুড বলে চালিয়ে দেওয়া হচ্ছে!তাহলে সঙ্গে থাকুন আজকের এই পর্বে।

আজকে আমরা জানবো কি কি ভাবে আমরা অর্গানিক ফুড পেতে পারি।আর কি কি ভাবে আমরা নিজেদেরকে একটু বেশি সুস্থ রাখতে পারি।এই যে বর্তমানে আইরন ডেফিসিয়েন্সির সংখ্যা এত বাড়ছে সেটাই বা আমরা কিভাবে রোধ করতে পারি কিভাবে আমরা আরও বেশি মাটির কাছাকাছি পৌঁছে যেতে পারি। যদিও অর্গানিক ফুড সব সময় আমাদের কাছে একটা আশীর্বাদ কিন্তু শুধু খাবার থেকেও কি এই সমস্ত সচেতনতা আনা যেতে পারে!বিজ্ঞান বলছে খাবার তো অবশ্যই,তবে এক্ষেত্রে কিছুটা মানসিক রয়েছে।অর্থাৎ আমাদের মন যদি পরিষ্কার থাকে, আমরা যদি মন থেকে টক্সিসিটি দূর করতে পারি তাহলে আমরা যে ধরনের খাবার খাই না কেন সেটাই আমাদের সুস্বাস্থ্যের কাজে লাগবে।
এক্ষেত্রে বলে রাখা ভালো যেহেতু আমাদের দেশের প্রধান খাবার ভাত এবং রুটি,সেক্ষেত্রে অনেকেই আমরা চকচকে চালের দিকে একটু বেশি ছুটে যাই কিংবা একদম ভূষি ছাড়া আটা। কিন্তু এটা বিজ্ঞানসম্মত ভাবে কতটা ভালো?এগুলো কি আদৌ অর্গানিক নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ! তাহলে চলুন জেনে নেওয়া যাক।

আজকের এই পর্বটি সম্পর্কে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.


