শীত শেষ,কিন্তু ত্বকের দফারফা একটাই ঘরোয়া সমাধান

শীতকাল প্রায় শেষ আর এই সময়টাতেই আমাদের ত্বক ভীষণভাবে রুক্ষ শুষ্ক হয়ে ওঠে। তবে আজকে যে পদ্ধতি বলব সেটা কিন্তু শুধু মুখে নয়, গোটা গায়ে ব্যবহার করা যাবে। তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ যে উপকরণ গুলির নাম বলব সেগুলি খুব সহজেই আমাদের ঘরে পাওয়া যায়।

প্রথমেই বলি আজকে যে উপায়টা বলবো সেটা শুধু শীতকাল নয় বরং সারা বছর যদি ব্যবহার করা যায় তাহলে সারা বছর উজ্জ্বল তরুণ ত্বক তোমরা খুব সহজেই পেতে পারবে। এবার বলি কি কি জিনিস লাগবে। একটা বড় বাটি নেবে তার মধ্যে মিশিয়ে নেবে দু'চামচ বেসন,দু'চামচ চালের গুঁড়ো,দু চামচ মুলতানি মাটি,এক চামচ অরেঞ্জ পিল পাউডার,এক চামচ হলুদ গুঁড়ো,এক চামচ কফি পাউডার,এক চামচে নিম পাতার গুঁড়োএবং সবশেষে দু চামচ মসুর ডালের গুঁড়ো, প্রত্যেকটা উপকরণ একটা পাত্রে রেখে দেবে এমন জায়গায় রাখবে যাতে জল না লাগে এবার ওই সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাঁচের পাত্রে রেখে সেটাকে নিজের রান্নাঘরে অথবা বাথরুমে রেখে দেবে।

প্রতিদিন স্নানের আগে নিজের পরিমাণ মতো ব্যবহার করবে শুধু মুখ নয় সারা,গায়ে হাতে ব্যবহার করতে পারো।নিত্য দিন যদি এই উপকরণ ব্যবহার করতে পারো তাহলে নিজেই দেখবে এর পার্থক্য। দেখবে তোমার ত্বক কতটা ঝকমকে হয়ে উঠেছে শুধু শীতকাল,নয় সারা বছর ব্যবহার করতে পারো এটি। নিয়মিত ব্যবহারে ফলাফল সত্যিই চমকে দেবে তোমাকে।



