SOCIAL AWARENESS
বর্তমানে বাজারজাত সব্জি বা অন্যান্য জিনিস কিভাবে জীবাণুমুক্ত করা উচিৎ? জেনে রাখুন কিছু পদ্ধতি। | Bidhan Saha
বর্তমান যা পরিস্থিতি আমরা তাতে প্রায় সকলেই ভীতসন্ত্রস্ত। এই বুঝি মারণ রোগে আক্রান্ত হয়ে গেলাম। আর এই ভয়ের জন্যেই আমরা অফিসে, কলেজে সর্বত্র হাতে বারবার স্যানিটাইজার ব্যবহার করছি। যতটা সম্ভব হাত সহ সমস্ত শরীরকে আমরা জীবাণুমুক্ত রাখার চেষ্টা করছি। কিন্তু আমরা বাজারজাত যেসমস্ত সব্জি বা অন্যান্য খাদ্যদ্রব কিনে আনছি সেটা কে কিভাবে জীবাণুমুক্ত করবো? জলে ধুয়ে নেওয়া ছাড়াও বিশেষজ্ঞরা আরও কিছু সহজ এবং কার্যকর পদ্ধতির কথা বলছেন।
বর্তমানে ডিম একটি অতি প্রয়োজনীয় খাদ্য, কিন্তু সঠিক ডিম খাচ্ছেন তো? কিভাবে বুঝবেন? জেনে রাখুন সঠিক উপায়। | Bidhan Saha
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও তা এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়নি। প্রতিদিন আমরা এখনও খবরের কাগজ থেকে নানাবিধ ঘটনা পড়ছি এবং ভালো থাকার বিভিন্ন উপায় জানছি। সেক্ষেত্রে সকলেই কিন্তু জোর দিচ্ছে খাদ্যভ্যাসের ওপর। সঠিক খাবার গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে। ডাক্তারদের মতে এই সময়টা আমাদের সকলেরই বেশি করে প্রোটিন খাওয়া উচিৎ। শুধু এই সময়েই কেন, সারা বছর রোগ প্রতিরোধ করার জন্যে প্রোটিন খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম একটি অন্যতম উপাদান। সারাবছর শীত হোক বা গ্রীষ্ম কিংবা বর্ষা ডিম রোজ খাওয়া উচিৎ। তবে ইদানিং একটা খবর সোশ্যাল মিডিয়াতে এবং খবরের কাগজে প্রায়ই দেখা যাচ্ছে যে, আসল ডিম-নকল ডিম। এই নকল ডিম কি দিয়ে তৈরী হচ্ছে বা কেনই বা তৈরী হচ্ছে আমরা কেউ জানিনা। আর এই ডিম বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসি। তবে আমরা কীভাবে বুঝবো কোনটা আসল ডিম আর কোনটা নকল ডিম!
আপনার স্যানিটাইজারটি আসল না নকল, বুঝবেন কিভাবে? জেনে রাখুন কিছু সহজ উপায়। | Bidhan Saha
uploaded on 08.04.2021, 08:56 pm
বর্তমানে করোনা আবহে আমরা প্রত্যেকেই নিজেদের প্রতি বেশ যত্নশীল হয়ে উঠেছি। আগে আমরা পরিষ্কার-পরিচন্নতার বিষয়ে যতটা না যত্নশীল ছিলাম তার চেয়ে অনেক বেশি যত্নশীল এখন হয়ে উঠেছি। রোজকার জীবনে এখন স্যানিটাইজার এবং মাস্ক দুটি অপরিহার্য্য অংশ হয়ে গেছে। আমরা বাইরে বেরোনোর সময় অন্য কোনো জিনিস নিতে যদিও বা ভুলে যাই, মাস্ক এবং স্যানিটাইজার নিতে কিন্তু আমরা কেউ ভুলিনা। তবে একটা কথা একটু ভেবে দেখেছেন কী, আপনার স্যানিটাইজার কতটা আসল বা নকল?! কিভাবে বুঝবেন যে, আপনি যে স্যানিটাইজারটা ব্যবহার করছেন সেটা আসল না নকল! আসুন দেখা যাক বিশেষজ্ঞরা কী বলছেন।
বর্তমান পরিস্থিতিতে সবাই অর্থ সংকটে আছেন। এই পরিস্থিতিতে সঞ্চয় করবেন কিভাবে? | Bidhan Saha (Think PLAN B)
বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কম-বেশি অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। চাকরি থেকে ব্যবসা সবেতেই কমেছে আয়ের পরিমান। অর্থভাণ্ডারে পড়ছে টান। তবে এই অবস্থাতে কী আমরা সঞ্চয় করবো না! আর করলেও তা কিভাবে সম্ভব! তার জন্যে দরকার কিছু মানসিক পরিবর্তন এবং বুদ্ধি নিয়ে চলা।
Bird Flu (H5N1) সম্পর্কে কিছু সচেতনতা এবং সাবধানতা ও কিছু সঠিক পারামর্শ জেনে রাখুন। আতঙ্কিত হবেন না। | Bidhan Saha
বর্তমানে করোনা ভাইরাসের জন্য আমরা সবাই আতঙ্কে আছি। স্বাভাবিক জীবনের যে ছন্দ তা অনেকটাই কাটতে বসেছে। ভ্যাকসিন আবিষ্কার হলেও পুরোপুরি আমরা এখনও বিপদ মুক্ত হতে পারেনি। এরই মধ্যে থাবা বসালো Bird Flu, যাকে বিশেষজ্ঞরা বলেন H5N1 ভাইরাস। সাধারণত পাখিদের মধ্যে এই রোগ দেখা যায়। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে, যদিও পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু'র এখনও কোনো সংক্রমন পাওয়া যায়নি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সাথে সাথেই মানুষের মধ্যে আতঙ্ক এবং আশঙ্কা দানা বেঁধেছে।
পেট্রোল পাম্পে আপনার গাড়ির তেল চুরি হচ্ছে না তো? কিভাবে বুঝবেন? কিছু সতর্কতা অবশ্যই জেনে রাখুন। | Bidhan Saha
দিন দিন পেট্রোল, ডিজলের দাম যে হারে বাড়ছে, তাতে আমরা সবাই দিশেহারা। আমরা যারা গাড়ি চালাই তাদের যেমন অসুবিধা হচ্ছে আবার যারা গাড়ি চালান না তাদেরও অসুবিধা হচ্ছে। কারণ পেট্রোলের দাম বাড়লে তার সাথে সাথে অন্যান্য জিনিসের দামও বাড়ছে। ফলে এক কথায় আমার সবাই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। যার পিছনে অন্যতম কারণ হলো, পেট্রোল ও বিশেষ করে ডিজালের মূল্য বৃদ্ধি। তবে আজকের এই আলোচনা পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে নয়। আমরা অনেক সময় পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়ে ঠকে যাই। একে তো আকাশছোঁয়া মূল্য তার ওপর যদি পেট্রোল বা ডিজেল ভরাতে গিয়ে প্রাপ্য তেল না পাই তাহলে! কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির তেল চুরি হচ্ছে কিনা! জেনে রাখুন কিছু সঠিক উপায়।
এই মন্দার বাজারে সঞ্চয় করবেন কীভাবে! কিছু পারামর্শ ও মতামত মেনে চলুন। | Bidhan Saha
uploaded on 08.02.2021, 11:41 pm
বর্তমান পরিস্থিতিতে অনেকেরই চাকরী চলে গেছে বা অনেকেরই চাকরী শঙ্কটের মুখে। আবার কিছু ক্ষেত্রে মাইনের অর্ধেকটাই কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও আপনার খরচ একেবারেই কমছে না। সঞ্চয় করতে পারছেন না কিছুই। আর এই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে সঞ্চয় করবেন সেই বিষয় কোনো দিশা হয়তো খুঁজে পাচ্ছেন না, কারণ চারিদিকে রোগের প্রাদুর্ভাব এবং তার সাথে সমস্ত জিনিসের অগ্নিমূল্য। কিন্তু মানুষকে তো বাঁচতে হবে আর সঞ্চয় ছাড়া জীবনে এগোনো যায় না। শুধু আমাদের দৈনিক কিছু খরচ কমালেই খুব সহজে আমরা আমাদের সঞ্চয় বাড়াতে পারবো।
বিয়ের পর নতুন পরিবারের সাথে কিভাবে মানিয়ে নেবেন — সহজ কিছু পারামর্শ, যা ভালো রাখবে উভয়কেই | Bidhan Saha
uploaded on 29.01.2021, 10:11 pm
ভালোবাসার মানুষকে আমরা সবাই বিয়ে করতে চাই, নারী-পুরুষ উভয়ই। কিন্তু কোনো এক প্রাচীন নিয়ম অনুসারে মেয়েদের এই বিয়ের ক্ষেত্রে ত্যাগের মাত্রা বেশি হয়। প্রতিটা মেয়েকেই নিজের পছন্দের মানুষকে বিয়ে করে নিজের বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসতে হয়। আর ঠিক এইখানে মেয়েদের মধ্যে একটা ভয়, আশঙ্কা কাজ করে। নতুন পরিবার, নতুন মানুষ জন, নতুন নিয়ম-কানুন, নতুন দায়িত্ব। আর এই ভয়েই অনেকে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবে এবং তখন ভাঙ্গন শুরু হয়। তবে আমরা যদি কিছু ছোটো ছোটো বিষয় খেয়াল রাখি এবং কিছু পরামর্শ মেনে চলি, তাহলে কিন্তু নতুন পরিবারের কাছে খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠতে পারি।
• শীতকালে সংক্রমনের হাত থেকে নিজেকে বাঁচাতে কিছু পরামর্শ ও সতর্কতা মেনে চলুন | Social Awareness | Bidhan Saha |
uploaded on 29.01.2021, 08:21 pm
শীত পড়েছে শহর কলকাতায়, যুবথুবু হচ্ছি আমরা। তারসাথে উপভোগ করছি নলেন গুড়, জয়নগরের মোয়া, কমলালেবু, পিঠে-পুলি এবং রোদ্দুর। এর পাশাপাশি বাড়ছে কিছু সংক্রমন, রোগ যেমন হাঁপানি, বাতের ব্যথা, এসমা ইত্যাদি। শীত এলেই এই রকম কিছু সমস্যা আমাদের জাঁকিয়ে বসে। আর শীতকাল মানেই তো পঁচিশে ডিসেম্বর, ১লা জানুয়ারি আরও নানা রকমের উৎসব। ফলে খাওয়া-দাওয়া, হই হুল্লোড় করবে সারা দুনিয়ার মানুষ। আর এসবের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারিনা যে, কখন সারা বছর নিয়মে বাঁধা জীবনটা হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে গেলো। কিন্তু না তাহলে বলে কী আমরা উপভোগ করবো না?! একদমই তা নয়, এই উৎসবের মরশুমে মন খুলে উপভোগ করুন। শুধু তার সাথে কিছু সতর্কতা অবলম্বন করুন।
Pages
- « first
- ‹ previous
- 1
- 2
- 3
- 4

