আখের রস প্রাকৃতিক শক্তিবর্ধক পানীয়, মাঝেমধ্যেই পান করুন... তবে কারা খাবেন না জেনে নিন

এই গরম কালে আমরা জল নিয়ে বেরোবার পরেও যখন একটু গরম লাগে ক্লান্ত হয়ে যায় শরীর তখন মনে হয় একটা কোলড্রিংস কিনে খেয়ে নিই। ওই দোকানের পাশেই যে একটা আখের রসের দোকান রয়েছে সেটার দিকে আমরা তাকিয়ে দেখি কজন! আবার অনেকে হয়তো ভাবেন রাস্তার ধারে খোলা এমন ভাবে বিক্রি করছে আখের রস না জানি এতে কত ধুলোবালি মিশছে। তবে ওই যে আমরা পয়সা দিয়ে কোল্ড্রিংস কিনে খাচ্ছি ওটা কিন্তু আসলে চিনির রস। যা আমাদের শরীরে একটুও উপকারে লাগেনা। বরং অল্প ধুলো মিশলেও আখের রস আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমরা পয়সা দিয়ে আর্টিফিশিয়াল কেমিক্যাল যুক্ত যে গ্লুকোজ খাই শরীরকে চাঙ্গা করার জন্য তার সমস্ত গুণ রয়েছে রাস্তার ধারে ওই আখের রসের মধ্যেই।

Sugarcane Juice Benefits that Prove that it's A Summer Must-Have -  Healthwire

 আজ্ঞে হ্যাঁ... আখের রস এমন এক প্রাকৃতিক শক্তিবর্ধক পানীয় যার মধ্যে গ্লুকোজের পরিমাণ রয়েছে ভীষণভাবে। আর এক গ্লাস আখের রস আমাদের শরীরকে চাঙ্গা করে দিতে পারে খুব সহজেই। সেই সঙ্গে আখের রস আমাদের শরীরকে ভেতর থেকেও ঠান্ডা রাখে। যাদের বসা রয়েছে বা সদ্য জন্ডিস থেকে উঠেছেন তাদের জন্য আখের রস দারুন উপকারী। চিকিৎসকেরাও বলেন তাদের আখের রস খেতে। পাশাপাশি আখের রস কিডনির জন্য খুব ভালো। যাদের কিডনিতে স্টোন হওয়ার মত সমস্যা তারা যদি নিয়মিত আখের রস খেতে পারেন তাহলে দারুন উপকার হবে।

Know here amazing health benefits of Sugarcane juice

 পাশাপাশি আখের রসে ফ্লাবনয়েল থাকে বলে যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য কিন্তু আখের রস নিরাপদ একটি পানীয়। তবে যাদের ডায়বেটিস রয়েছে তারা একটু বুঝে শুনে আখের রস খাবেন। যেহেতু আখের রস এ রয়েছে অত্যধিক পরিমাণ গ্লুকোজ তাই ডায়াবেটিস রোগীদের জন্য খুব একটা উপকারী পানীয় নাও হতে পারে। তবে যদি ইচ্ছা হয় খেতে তাহলে দুবার খাওয়া যেতেই পারে। সেটাও শরীর বুঝে।

7 Amazing Benefits of Sugarcane Juice-A Sweet Deal to Good Health

 এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll