সকালে খালি পেটে জল পান কাদের জন্য কতটা উপকারী? একটু জেনে রাখা প্রয়োজন

ছোটবেলা থেকেই আমরা বড়দের কাছে শুনে এসেছি যে ভোরবেলা ঘুম থেকে উঠেই প্রথম এক গ্লাস জল খাওয়া উচিত। এমনকি আমরা আমাদের ছোটদেরও এই একই উপদেশ দিয়ে থাকি। কিন্তু কেন তার আসল কারন আমরা অনেকেই জানিনা। ঘুম থেকে উঠেই প্রথম যে খাবার আমাদের খাওয়া উচিত তা শুধুমাত্র এক গ্লাস পানীয় জল। যদিও বর্তমানে বিজ্ঞানীরা বলছেন এক গ্লাস নয় অন্ততপক্ষে দু গ্লাস অর্থাৎ ৫০০ মিলি লিটার জল হওয়া উচিত সকালের প্রথম খাবার। যা আমাদের শরীরকে অনেক রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে।

Two glasses of water 1740731 Stock Photo at Vecteezy

 সারারাত শরীর বিশ্রাম পাওয়ার পর শরীরে বহু ধরনের বর্জ্য পদার্থ জমা হয়। তাই শরীর থেকে টক্সিনকে ভালোভাবে বের করে দিতে এবং মলমূত্র অর্থাৎ সকালের কাজ ভালোভাবে সেরে নিতে ঘুম থেকে উঠেই জল খাওয়া ভীষণভাবে উপকারী। অনেকেরই কন্সটিপেশনের সমস্যা রয়েছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যেই সমস্যা বেশি দেখা যায়। তাই সকাল বেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস জল হতে পারে এই সমস্যার সহজ সমাধান। একটা সাধারণ মানুষের আড়াই থেকে তিন লিটার জল পান করা ভীষণভাবে জরুরি। তাই সকালবেলা উঠেই জল পান করলে আমাদের হজম ক্ষমতারও উন্নতি ঘটে।

  সকালে উঠে জল পান করলে যেমন আমাদের রেচন প্রক্রিয়া অর্থাৎ শরীর থেকে সমস্ত বর্জ পদার্থ বের হয়ে  যায়। ঠিক তেমনি যাদের একেবারেই খিদে পায়না বা খাওয়া নিয়ে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সকালের এক গ্লাস জল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ইমিউনিটি সিস্টেমকে সতেজ রাখতে সাহায্য করে জল। আমাদের মেটাবলিক সিস্টেমকে সচল রাখতে সাহায্য করে এই জল।

5 Benefits Of Drinking One Glass Of Water In The Morning

অনেকেই ইউ টি আই বা ইউরিনারি ইনফেকশনে ভোগেন। তাদের সারাদিন যেমন বেশি পরিমাণে জল খাওয়া উচিত ঠিক তেমনি ভোরবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করা ভীষণ উপকারী। জল ঠিকমতো না খেলে কিডনির বিভিন্ন সমস্যা দেখা যায়। এমনকি কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও হয়। তবে সকালবেলা উঠে যে টু গ্লাস জল খাবা এবং সারাদিনে আর জল খাওয়ার প্রয়োজন হবে না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। সারাদিন যে পরিমাণ জল খাওয়া উচিত তা তো খাবোই পাশাপাশি ভোরবেলা ঘুম থেকে উঠে এক থেকে দু গ্লাস জল পান করব। আবার কেউ যদি মনে করেন দু গ্লাসের পরিবর্তে ১ লিটার জল খাব সেটাও কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। কারণ এতে অতিরিক্ত জল খাওয়ার কারণে শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই দু গ্লাস জল খেলেই শরীর অনেক রোগ থেকে মুক্ত হতে পারবে।

 

 What Is Gastric Headache : Impact Of Digestive Issues On Head - Super 7 ...

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll