রসুন কাদের খাওয়া উচিৎ নয়? কতদিন রসুন খাবেন আর কতদিন রসুন খাবেন না? | Health & Beauty Tips | Jinia De |

সব জিনিসেরই ভালো দিকের সাথে সাথে খারাপ দিকও থাকে। ফলে কোনো জিনিসই বেশি খাওয়া উচিৎ না। রসুন তেমনি একটি সব্জি। রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি জিনিস থাকে ফলে, রসুন যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছুক্ষেত্রে তা বেশি খাওয়া ঠিক নয়। আবার রসুন টানা খাওয়াও ঠিক নয়।

• কতদিন রসুন খাবেন আর খাবেন না?
আপনি যদি টানা ১০ দিন রসুন খান তাহলে পরের ৭দিন রসুন খাওয়া বন্ধ রাখুন। আবার যদি টানা এক মাস কাঁচা রসুন খান তাহলে পরের এক মাস কাঁচা রসুন একদম খাবেন না।

• কাদের রসুন খাওয়া উচিৎ নয়?
১) যাদের যকৃতের সমস্যা আছে তারা কাঁচা রসুন খাবেন না। শুধু কাঁচা রসুন না, রান্নায় বেশি পেঁয়াজ, রসুন আর মশলা খাবেন না।
২) যারা গর্ভনিরোধক ওষুধ খান তারাও কাঁচা রসুন খাবেন না। আর যারা গর্ভধারণ করেছেন তারাও কাঁচা রসুন খাবেন না।

৩) অনেকেই হোমিওপ্যাথ বা আয়ুর্বেদিক ওষুধ খান তাদেরও কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন।
৪) যাদের নিম্নরক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কাঁচা রসুন খাওয়া ঠিক নয়।

আশা করি বন্ধুরা, আমাদের শরীরের জন্যে রসুন কতটা ভালো বা খারাপ সেটা অনেকটাই ধারণা আমরা আপনাদের দিতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।
এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।


