এখন সবার ত্বকের সমস্যার একটাই সমাধান... একবার চেষ্টা করেই দেখুন না!

শীতকাল এসে গিয়েছে। মৌসুমী বায়ু যেই না পরিবর্তন হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের হাত-পা এবং ত্বকের অন্যান্য সমস্যাও শুরু হয়ে গেছে। বিশেষ করে শুষ্ক হাওয়া ত্বকে লাগার সঙ্গে সঙ্গেই স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যাচ্ছে। আর তার ফলেই হচ্ছে রুক্ষ শুষ্ক নিস্তেজ ত্বক। কিন্তু শীতকাল মানেই তো ঘুরেফিরে বেড়ানোর সময়। সেখানে কি এই শুষ্ক নিষ্প্রাণ ত্বক নিয়ে বাইরে বেরোনো সম্ভব? মোটেই না। তাই শীতকালে ত্বকের চাই একটু বেশি কেয়ার। তবে খুব বেশি পণ্য ব্যবহার করা যাবে না। কি এমন জিনিস যাতে অল্প যত্ন নিলেই সুস্থ উজ্জ্বল ত্বকের চাবিকাঠি পাওয়া যাবে। আজকের পর্বে রইল তারই খোঁজ।

 যে জিনিসটা প্রথমেই বলব সেটা সবার জন্য। অর্থাৎ সব রকম ত্বকের মানুষই এই নিয়ম মানতে পারেন। দুধের থেকে ভালো ময়েশ্চারাইজার অর্থাৎ প্রাকৃতিক ময়েশ্চারাইজার আর কিছু হয় না। তাই আমাদের ত্বক যখন প্রাকৃতিক আবহাওয়া এসে রুক্ষ হয়ে যায় তখন দুধ ভালো কাজ করে। তাই দুধের সামান্য উপরের অংশ তুলে নিয়ে মুখ এবং হাত পায়ের যে খোলা অংশ রয়েছে সেখানে ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর সেটা ধরে নেবেন। এটি আমাদের ত্বকের একটা প্রাকৃতিক ময়েশ্চারাইজড প্রলেপ পড়বে।

 আবার স্নানে যাওয়ার আগে অয়েল ম্যাসাজ করলে আমাদের ত্বক মিশন নরম এবং প্রাণবন্ত হয়ে ওঠে। সে ক্ষেত্রে আপনি যে কোন ধরনের তেল ব্যবহার করতে পারেন তবে শীতকালের জন্য সবথেকে ভালো নারকেল তেল। ভালো করে তেল মেসেজ করার পর যখন স্নানে যাবেন তখন গা-হাত-পা খুব জোরে জোরে মুছবেন না। হাল্কা স্পঞ্জ করে নেবেন। এর ফলে আমাদের ত্বকে তেলের প্রভাব থাকবে।

 শীতকালে আমাদের প্রচুর ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খাওয়া প্রয়োজন সেই সঙ্গে ভিটামিন ই এবং ভিটামিন বি রয়েছে এমন খাবার খাওয়াও প্রয়োজন। কারণ এগুলি আমাদের ত্বকে ভেতর থেকে সুন্দর হতে সাহায্য করে। অনেকেই বলেন শীতকালে এলোভেরা জেল ব্যবহার না করতে তাহলে ত্বক বেশি শুকিয়ে যায়। কিন্তু এটি একেবারেই ভুল। আপনি যেকোনো তেলের সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে মাখলে আপনার ত্বক স্বাস্থ্যজ্জ্বল হওয়ার সঙ্গে সঙ্গে আদ্রতাও ফিরে পাবে।

 এমন ছোট ছোট টিপস যদি মেনে চলেন তাহলে শীতকালেও আপনার ত্বক থাকবে মসৃণ এবং তরতাজা।

 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll