ব্যাকটেরিয়া বা ভাইরাস কিভাবে সংক্রমন ছড়ায় এবং কিভাবে তা প্রতিরোধ সম্ভব। | Adenovirus | Dr. Shamik Ghosh

ভাইরাস বা জীবাণুর কথা অনেক শুনেছি। ডাক্তারবাবু যখন ভাইরাসের কথা বলেন তখন আমরা কিছুই বুঝতে পারিনা। ডাক্তারবাবুরা বলেন যে, ভাইরাল ফিভার হয়েছে কিন্তু এর কোনো ওষুধ নেই তবে এর একটা চিকিৎসা ডাক্তারবাবুরা করে থাকেন।

 ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্যটা কি?

epidemic-g8f58ddcc8_1920_0.jpg

ভাইরাস কিন্তু হাজার হাজার হতে পারে, আমাদের আশেপাশে থাকে। আমার যে জলটা খাই সেটাতেও ভাইরাস থাকতে পারে। কিন্তু ব্যাকটেরিয়া খুব সীমিত মাত্রায় থাকে। ফলে এক্ষেত্রে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কার করেছেন। ভাইরাস যেহেতু অনেক ছোট আঁকারের হয় এবং ভাইরাস প্রতিবছর বদলায়, তাই তার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরী করার সম্ভব হয়না।

• গতকয়েক বছর ধরে আপনারা একটা ভাইরাসের কথা খুব শুনতে পাচ্ছি। যা আমাদের বিভিন্ন ভাবে, বিভিন্ন কারণে ভাবিয়ে তুলেছে। যার নাম Adenovirus। এই ভাইরাস কোথায় থাকে! এই ভাইরাস আমাদের আশেপাশেই থাকে এবং আমরা যে জল খাচ্ছি তাতে থাকে, বা আমরা যে জলে স্নান করছি তাতেও থাকে। এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে। সেটা শ্বাসনালী দিয়েও হতে পারে বা পাকস্থলী দিয়েও হতে পারে। আর রক্তের মধ্যে মিশে গিয়ে সংক্রমন হয় তাহলে শরীরের এমন কোনো অংশ নেই যা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে না। ফলে তখন সামান্য সর্দি-কাশি থেকে শুরু করে মারাত্মক শ্বাস কষ্ট হতে পারে।

corona-gb1bf8c855_1920_0.jpg

• যদি এই ভাইরাস পাকাস্থলীতে ঢোকে তাহলে বমি হতে পারে। রক্তে মিশলে তা ব্রেনে আঘাত করতে পারে। আবার হার্টে আক্রমণ করলে হার্টের কাজকর্ম বন্ধ হতে পারে। Adenovirus একবার শরীরে ঢুকলে তা সহজে বেরোতে চায় না শরীর থেকে। আগে যখন এই ভাইরাস শরীরে ঢুকতো ডাক্তারবাবুরা বুঝতে পারতেন না। জটিল নিমোনিয়া, হার্ট আক্রান্ত হলো এসব ক্ষেত্রে বোঝা যেত না যে কেন এটা হচ্ছে। তবে এখন ডাক্তারবাবুরা বুঝতে পারেন কেন এটা হচ্ছে। এটা মূলত হচ্ছে এই ভাইরাসের ফলে।

• প্রতিরোধ কিভাবে সম্ভব?

protective-suit-g2e680b8ea_1920_0.jpg

অন্যান্য ভাইরাসের মত এই ভাইরাসেরও কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। যদি পাকাস্থলীকে আক্রমণ করে, তাহলে তা ডাইরিয়া সৃষ্টি করে। সেই বুঝে ওষুধ দেওয়া হয়। ORS দেওয়া হয়। যদি হার্ট আক্রান্ত হয় তাহলে সেই বুঝে ওষুধ দেওয়া হয়।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll