আধুনিক সমাজে বিবাহ বন্ধন নাকি লিভ-ইন সম্পর্ক? কিছু সতর্কতা শঙ্কা এবং সম্ভাবনা দেখা যাক

বর্তমান জেনারেশন বা বিশেষ করে ওয়াই জেনারেশন এর কাছে এই শব্দটি ভীষণভাবে পরিচিত। লিভ ইন অর্থাৎ কোনরকম আইনি সম্পর্কের মধ্যে না গিয়েও একসঙ্গে থাকা। তবে এই লিভ ইন সম্পর্কের কারণে কিন্তু প্রচুর ঘটনা আমরা বর্তমানে সংবাদ শিরোনামে পেয়ে থাকি। এ যেমন একসঙ্গে থাকতে থাকতে হঠাৎ সঙ্গী বা সঙ্গিনীকে মেরে জলে ভাসিয়ে দেওয়া। অথবা তাকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে বা সোফার মধ্যে সেলাই করে দেওয়া। প্রত্যেকটা খবরই ভীষণ মারাত্মক। তাই যারা এ লিভ ইন সম্পর্ক নিয়ে এগোতে চান তাদের কিছু জিনিস অবশ্যই ভেবে দেখা উচিত।

একটা চিরাচরিত ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো পার্থক্য হল বিবাহ এবং লিভ ইন। দুটো সম্পর্কে একসঙ্গে থাকা যায় অথচ দুটো সম্পর্ক দুই মেরুর। যারা বিবাহ নামক প্রতিষ্ঠানিক শব্দকে বিশ্বাস করে তারা এখনও এই একসঙ্গে থাকা মানেই বিবাহকেই এগিয়ে রাখে। আবার যারা বিবাহ নামক প্রাতিষ্ঠানিক শব্দে বিশ্বাসী নয় তারা লিভ ইন এক এগিয়ে রাখে। যে যার নিজের মতন করে নিজের সম্পর্কে যুক্তি দেখায়। কিন্তু লিভ ইনে যেহেতু কোনরকম আইনি বোঝাপড়া থাকে না তাই জিনিসটা থেকে বা সম্পর্ক থেকে খুব সহজে বেরিয়ে আসা যায় বা সম্পর্কটাকে তছনছ করা যায়। একটা বৈবাহিক সম্পর্ককে আজ বললে কাল আমি মানি না বলে বেরিয়ে আসতে পারবো না। বিবাহ অন্তত সম্পর্কের এই প্রতিশ্রুতিটা দেয়। কিন্তু লিভ ইন সম্পর্কে আমি চাইলেই কাল আমার সঙ্গী বা সঙ্গিনীকে অস্বীকার করতে পারি। লিভ ইন সম্পর্ক যখন হবে তখন দুজনের প্রতি পারস্পরিক বোঝাপড়া থাকা প্রয়োজন। হতে পারে দুজনের কাছে যুক্তি দু'রকম হতে পারে কিন্তু এই যুক্তিতে স্বচ্ছতা থাকা প্রয়োজন। আমার ইচ্ছে হচ্ছে বলেই আমি একসঙ্গে থাকবো বলে লিভ ইন করব কোন যুক্তিসঙ্গত ভাবনা চিন্তা নয়। একই সঙ্গে এই সম্পর্কে আর্থিক দায়ভার কেমন ভাবে বন্টন হবে সেটাও ভাবা দরকার। তা না হলে পরবর্তীকালে আর্থিক সমস্যা থেকে কোন অনৈতিক কার্যকলাপ হয়ে যেতে পারে। বর্তমান সময় যেমন স্বামীদের পাশে দাঁড়ানোর জন্য স্ত্রীরাও নিজেদের মত অর্থনৈতিক সাহায্য করে থাকে লিভ ইন সম্পর্কেও কিন্তু এমন একটা পারস্পারিক বোঝাপড়া থাকতে হবে।

পাশাপাশি যদি এক সম্পর্কের মধ্যে কেউ এটা ছেলে হোক কিংবা মেয়ে তার মধ্যে সঙ্গী বা সঙ্গিনীকে হেয় করার একটা মানসিকতা থাকে তাহলে তার সঙ্গে জেনে বুঝে সম্পর্কে না এগুলোই ভালো। সম্পর্কের অর্থই হল পারস্পারিক বোঝাপড়া। একটা ভালো সম্পর্কই একটা ভালো পরিবার তৈরি করতে পারে। প্রয়োজনে যেমন নিজেদের কিছু কিছু ইচ্ছেকে একটু দমিয়ে অন্যের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক তেমনি যে স্যাক্রিফাইস করছে তাকেও কিছু কিছু সময় বেশি করে দিতে হবে অন্যজনকে। বিবাহে যেমন পরিবারের কথা ভেবে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে পারি না। লিভ ইন সম্পর্কেও কিন্তু অনেক সময় দুজনের ভালো থাকার কারণে অনেক সিদ্ধান্ত বুঝেশুনে নিতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সম্পর্কে যেহেতু কোনো পরিবার বা আইনি আওতা থাকে না তাই যখন তখন যা খুশি করা যায়। হঠাৎ করে বিচ্ছেদ হলেও কিন্তু সেই একাকিত্বের যন্ত্রণাটাও মারাত্মক হয়ে ওঠে। তাই লিভ ইন সম্পর্কে গেলেও কিন্তু নিজেদের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখাটা দরকার।

সবশেষে বলা সম্পর্কটা আপনাদের জীবনটা আপনাদের তাই সেখানে কেমন ভাবে কি কাটাবেন সেটা যেমন নিজেদের সিদ্ধান্ত একইভাবে যে পরিবার থেকে আপনি এসেছেন তাদেরও সমস্ত রকম ইনফরমেশন জানিয়ে রাখা উচিত কোথায় থাকেন কার সঙ্গে থাকেন যাবতীয় তথ্য।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.


