Bipolar Disoder | কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর। এই আশ্চর্য মনের অবস্থান?

 আপনি কি এমন কাউকে চেনেন যে আজকে ভীষণ হাসি খুশি আবার কিছুদিন পরেই তার মতন দুঃখী মানুষ আর কেউ নেই। এটা কিন্তু একটা মনের অসুখ। যেটা সময়ের সঙ্গে মারাত্মক হতে পারে। এই রোগটার নাম হলো বাইপোলা ডিজঅর্ডার।  এটা ভীষণ গুরুগম্ভীর একটা মানসিক সমস্যা। তাই যারা এই সমস্যায় ভোগেন তাদের বাড়ির লোকের প্রয়োজন নজর দেওয়া। তা না হলে অনেকটাই দেরি হয়ে যেতে পারে চিকিৎসা শুরু হতে। অনেকের বাড়ির লোক তো বুঝতেই পারেন না তাদের প্রিয় মানুষটাই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

4 Myths You Shouldn't Believe About Bipolar Disorder

 এই দেখলেন মানুষটা হাসছে আবার কিছুক্ষণ পরেই দেখলেন গুরু গম্ভীর হয়ে বসে রয়েছে। অনেক ক্ষেত্রেই মানুষ ভুল করে দুটো ভেবে। প্রথমতভাবে যে সে হয়তো মজা করছে। দ্বিতীয়তভাবে হয়তো সে ইচ্ছে করে লোক দেখানোর জন্য এমনটা করছে। মাত্র যে বয়স্ক মানুষদের এই সমস্যা হয় এমনটা নয় ছোট বাচ্চাদের মধ্যেও এ ধরনের সমস্যা দেখা দেয়। তাই যখনই আশেপাশের মানুষের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যাবে তখন তড়িঘড়ি তাকে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করানো প্রয়োজন। তবে এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখা ভালো এই সমস্ত রোগীদের সবকিছুই হয় খুব অতিরিক্ত। মানে যদি আনন্দে থাকেন তাহলে অতিরিক্ত আনন্দে থাকেন যদি দুঃখে থাকেন তাহলে অতিরিক্ত দুঃখে। আর যদি রাগ হয় তাহলে সেটাও অতিরিক্ত। স্বাভাবিক গুলো করেনা হয়তো এই মুহূর্তে সেই ব্যক্তি অতিরিক্ত কিছু করে ফেলতে পারেন কারণ তিনি সেই মুহূর্তে নিজের বশে নেই। তিনি মনে করেন তিনি নিজেই সব। কাউকে মেনে চলার প্রয়োজন নেই তার। তিনি কাণ্ডগুলো ঘটিয়ে ফেলেন কিন্তু তিনি নিজে বুঝতে পারেন না এগুলো। বাড়ির লোকও তখন অবাক হয়ে যায়। এই ধরনের মানুষ আবার ভীষণভাবে আত্মহত্যা প্রবন হন। তাই যখন বাড়ির লোক দেখবেন যে কোন কিছু স্বাভাবিক নেই একটু হলেও বেসামাল হচ্ছে পরিস্থিতি। তখনই তড়িঘড়ি মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা শুরু করুন।

 Bipolar disorder: 10 lifestyle changes to manage mania and depression  symptoms | Health - Hindustan Times

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll