ভেসলিন কি শুধু ঠোঁটেই ব্যবহার করা হয়? আর কি কি হতে পারে?

শীতকালে ভেসলিন অর্থাৎ পেট্রোলিয়াম জেলি ভীষণ কার্যকর একটি জিনিস। আমাদের যাদের ঠোঁট ফাটে তাদের জন্য বিশেষ করে ভেসলিন ঔষধির কাজ করে গোটা শীতকাল জুড়ে। কিন্তু এই ভেসলিন এর গুনাগুন কি শুধু ঠোঁট ভালো রাখতেই কাজে লাগে? আজ জানবো আর কি কি ভাবে আমরা ভেসলিন ব্যবহার করতে পারি।

শুধু ঠোঁট ফাটা কমাতে নয় ঠোঁটের ডেডসেল রিমুভ করতেও কিন্তু ভেসলিন কাজে লাগে। একটা নরম ব্রাসের ওপর ভেসলিন লাগিয়ে আলতো করে ঠোটের উপর বোলালে সমস্ত মরা চামড়া উঠে যায়।
অনেকেই দেখবে ঘাড় কিংবা হাতের পালস রেটে পারফিউম লাগায় যাতে গন্ধটা অনেকক্ষণ থাকে। ওই জায়গা গুলোই আগে একটু ভেসলিন লাগিয়ে নিয়ে তারপর যদি পারফিউম স্প্রে করা যায় তাহলে গন্ধটা দীর্ঘক্ষণ থাকে। অনেক সময় আমাদের জুতো একটু ম্যারম্যারে হয়ে যায়। ভালো করে পলিশ করলেও যেন সেই চকচকে ভাবটা আসে না। সেখানে একটু ভেসলিন লাগিয়ে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আবার আমাদের অনেকের নখের কোনটা ফেটে যায় বা শুকিয়ে যায়। এক্ষেত্রেও ভেসলিন যদি রোজ লাগানো যায় তাহলে ভালো উপকার পাওয়া যায়। ভেসলিনের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আজ আমরা জানলাম।
এমনি বিভিন্ন ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.


