ভুল মানেই সব শেষ! কোথাও কি লেখা আছে? আমারও তো ভুল হয় তারপর...!

মানুষ মাত্রই ভুল হয় এই কথাটা যেমন সত্যি। ঠিক তেমনি অনেকে মনে করেন ভুল হলেই বোধ হয় সব শেষ। ভুল সব মানুষের হয়। কিন্তু সেই ভুলটাকে 'জীবন শেষ' হিসেবে দাগিয়ে দেওয়াটা কিন্তু সব থেকে বড় ভুল। আজকের পর্বে আমরা এটা নিয়েই আলোচনা করব যে সব ভুল মানে শেষ নয়। আবার অনেক ভুল অনেক কিছু শিখিয়ে দেয়। শুরু করা যাক একটা ছোট্ট গল্প দিয়ে।

 একটি খুব বিখ্যাত বই রয়েছে 'how to change a life'।  কিন্তু সেটা ছাপার সময় একটা ছোট্ট ভুল হয়ে যায় যেখানে লাইফের বদলে ওয়াইফ হয়ে যায়। অর্থাৎ হাউ টু চেঞ্জ আ ওয়াইফ। আর তারপর থেকেই বইটা হু হু করে বিক্রি হতে শুরু করে। সামান্য একটা ভুল বইটাকে কি বিরাট একটা ব্যবসা দিয়ে দিল। অর্থাৎ সব ভুল মানেই যে ক্ষতি শেষ হয়ে যাওয়া এমনটা নয়। শুধু এই বই নয়, থমাস আলফা এডিসন সারা জীবনে অনেক ভুল করেছেন। অত বড় বিজ্ঞানী হওয়ার পরেও ভুল তার জীবনেও ঘটেছে। তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনার জীবনে কোন ভুল রয়েছে? তার উত্তরে তিনি বলেন অসংখ্যবার। পরক্ষণে সাংবাদিক বলেন তাহলে আপনি এত বড় বিজ্ঞানী হলেন কি করে? একটুও না ভেবে তার উত্তর এতগুলো ভুল থেকে উত্তর পেয়ে।। আবার আলেকজান্ডার ফ্লেমিং এর কথায় যদি বলা হয়, তিনিও তো ভুল করেই  পেনিসিলিনের মতন গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছিলেন।

Afraid of Making Mistakes? Rank the Situation and Learn — Dima Ghawi

 অথবা যদি বলা হয় ক্রিস্টোফার কলম্বাসের কথা। তিনি  ভারত আবিষ্কারের নেশায় বেরিয়েছিলেন। কিন্তু নেভিগেশন একটা ছোট্ট ভুল করে ফেলেছিল বলেই তিনি আমেরিকার মতন এক বিশাল মহাদেশকে খুঁজে পেয়েছিলেন। ভুল থেকেই মানুষ শেখে। মানুষের লিখতে ভুল হয় বলতে ভুল হয় শুনতে ভুল হয়। কিন্তু এই ভুল থেকেই মানুষ উত্তর খুঁজে পায়। তাই জীবনে সবসময় পেন্সিল মানসিকতা নিয়ে থাকতে হয়। যাতে ভুল হলে সেটা সহজ এই রাবার দিয়ে মুছে দেওয়া যায়। আর এটা আমরা অনেকেই পারিনা। যে কারণে অল্পতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।

The One Marketing Mistake to Avoid in 2023

অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে মানুষ বলে যে সে কোনদিন ভুল করেনি হয় সে মিথ্যে কথা বলছে না হলে সে নতুন কিছু  করার চেষ্টাই করেনি। একটি বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে তখন সে অসংখ্য বার পড়ে যায়। কিন্তু সে চেষ্টা ছাড়ে না। আর তাতেই সে একদিন হয়ে ওঠে দুরন্ত রানার। অথবা স্কুল-কলেজে পড়ার সময় বিভিন্ন ছাত্র-ছাত্রীরা ভুল করে। তাদের সেই ভুলটা সঠিক ভাবে ধরিয়ে দিলে তারা সেখান থেকেই শিক্ষা নেয়। কিন্তু তাদের সেই ভুলটা ধরিয়ে না দিয়ে তাদের নিচু করলে তারা মানসিকতা হীনতায় ভোগে। একইভাবে অফিসে কোন ভুল যদি সবার সামনে এসে যায় তাহলে লজ্জায় নিজেকে গুটিয়ে না নিয়ে সেখান থেকে নতুন কিছু করার মানসিকতা রাখতে হবে।

Achieve

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll