ডায়াবেটিস সংক্রান্ত কিছু ভুল ধারণা থেকে বিরত থাকুন। চিকিৎসকের থেকে জেনে নিন সঠিক পরামর্শ

মধুমেহ কথাটার সঙ্গে আমরা অতটা পরিচিত না থাকলেও ডায়াবেটিস কথাটার সঙ্গে আমরা ছোট বড় সকলেই ভীষণভাবে পরিচিত। বর্তমান সময়ে আমরা অনেকেই দেখি বিশেষ করে ৪০ ঊর্ধ্ব বয়স্ক মানুষরা তো বটেই তার থেকে ছোট বয়সের বহু মানুষ ডায়াবেটিস নিয়ে বিভিন্ন মতামত পোষণ করেন। অনেকে যেমন চায়ে চিনি খান না অথবা বাইরে কোথাও মিষ্টি জাতীয় খাবার খান না। কিন্তু এটাই কি সব? সত্যিই কি এসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব? আসুন জেনে নেই চিকিৎসকরা কি পরামর্শ দেন।

Complications of Uncontrolled Type 2 Diabetes | Inspira Health

 চিকিৎসকদের মত অনুযায়ী ডায়াবেটিস ওয়ান এবং ডায়াবেটিস টু এর মধ্যে ডায়াবেটিস টু  খুব সহজে কন্ট্রোল করা যায় না। এক্ষেত্রে ইনসুলিন সঠিক ভাবে কাজ করে না। অর্থাৎ শরীরে ইনসুলিন থাকা সত্ত্বেও তা ঠিকমতো যোগান দিতে পারছে না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ডায়াবেটিস ২ রোগ বেশি দেখা যায়। তাহলে কি চিনি খেলেই ডায়াবেটিস হয়? এই প্রশ্নের উত্তরে ডাক্তারবাবুর মত এটি একেবারেই ভুল ধারণা। মিষ্টি জাতীয় খাবার খেলেই যে ডায়াবেটিস হবে এমনটা একেবারেই নয়। কিন্তু যদি আপনার ডায়বেটিস থেকে থাকে সেক্ষেত্রে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কন্ট্রোলে রাখতে হবে।

 অনেকেই মনে করেন ডায়াবেটিস কন্ট্রোল করলে সব ঠিক থাকে। কিন্তু একটা বয়সের পর নিয়মিত এটি পরিমাপ করা প্রয়োজন হয়ে পড়ে। বড় কোনো অসুখ কি করে কোভিডের পর থেকে বিভিন্ন ওষুধের কারণে ডায়াবেটিসের সমস্যা বেড়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় টাইপ টু ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা ত্বকের সমস্যা অথবা নার্ভ ড্যামেজ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিসে সমস্যা দেখা দিতে পারে। তবে এমনটা একেবারেই নয় যে যারাই স্থুলকায় বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তাদের নিশ্চিতভাবে ডায়াবেটিস রয়েছে। এটি একটি ভুল ধারণা। একইভাবে যারা রোগা তাদের কোনদিন ডায়াবেটিস হবে না এটিও ভুল ধারণা।

What Is Diabetes And Can It Be Prevented? - Julian Healthcare

যাতে ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে তাদের খাওয়া-দাওয়া একটু মেপে করাই উচিত। তবে যাদের ডায়াবেটিস নেই সে ক্ষেত্রে তাদের অতিরিক্ত কোন মাপঝোক করে খাবার খাবার দরকার নেই। সুস্থ লাইফস্টাইল মেইনটেইন করলেই হবে। অনেকেই মনে করেন ডায়াবেটিস থাকলে অন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা শরীরের বিশেষ করে পায়ের কোন অংশ কেটে বাদ দেওয়া  হবে। এটিও কিন্তু একটি ভুল ধারণা। খুব বিশেষ কারণ ছাড়া এই ধরনের সমস্যা খুব একটা চোখে পড়ে না। অনেকেই বলেন যাদের ডায়বেটিস রয়েছে এবং যাদের একটু বয়স হয়ে গিয়েছে তারা ড্রাইভিং করতে পারবেন না বা ভারি কোন এক্সারসাইজ করতে পারবেন না। এটিও কিন্তু একটি ভুল ধারণা।  যদি শরীরে অন্যান্য কোন সমস্যা না হয় বা চিকিৎসক যদি না আপনাকে বারণ করে সেক্ষেত্রে অবশ্যই আপনি এগুলি করতে পারেন।ঠিক একইভাবে যারা প্রি ডায়াবেটিক তাদের যে শেষমেশ ডায়াবেটিস হবেই এমনটাও কিন্তু ভুল ধারণা।

Diabetes Pictures Images

 আরেকটা জিনিস বিশেষ করে মনে রাখা প্রয়োজন ডায়াবেটিস কোন ছোঁয়াচে অসুখ নয়। একজনের থেকে আরেকজন হতে পারে এটা একেবারেই ভুল ধারণা। তাই আপনার মধ্যে যদি ডায়াবেটিস না থাকে তাহলে ভবিষ্যতে যে হবেই এমনটা জোর করে একেবারেই বলা যায় না। তবে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে প্রত্যেকদিন ওষুধ খাওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত বৈজ্ঞানিকভাবে এমন কোন তথ্য সামনে আসেনি যে নির্দিষ্ট কোন খাবার বা প্রাকৃতিক কোনো খাবার খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। বর্তমান সময়ে বিশেষ করে শিশুরা অনেকেই বাইরে খেলাধুলার জগত থেকে বঞ্চিত। ফলে সব সময় বাড়িতে থাকার কারণে এবং ফাস্টফুড খাবার কারণে তাদের ওজন বৃদ্ধি পাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে প্রি ডায়াবেটিক হওয়ার লক্ষণ। তাই শরীরকে যত চালনা করা হবে ততই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। বড়দের পাশাপাশি তাই বাচ্চাদেরও ন্যূনতম এক্সারসাইজ করা প্রত্যেকদিন প্রয়োজন।

Simple Ways to Live a Healthy Lifestyle - Mi Hub

 

 যদি এই বিষয়ে আরো বিশদে জানতে চান তাহলে অবশ্যই নিচের লিংকে ক্লিক করুন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll