জাঙ্ক জুয়েলারি যদি বিবর্ণ হয়ে যায় তাহলে একটাই উপায়

জাঙ্ক জুয়েলারি বর্তমানে আমরা অনেকেই ব্যবহার করি। তবে অতিরিক্ত পড়ার ফলে কিছু সময় পর আমরা দেখতে পাই আমাদের পছন্দের সেই গয়না গুলি একটু করে বিবর্ণ হয়ে যাচ্ছে না হলে ময়লা পড়েছে। ভারি ভারি হার বা কানের আমরা অনেকেই কিনে থাকি পছন্দের শাড়ি বা পোশাকের জন্য। কিন্তু সেগুলো একটু করে ময়লা হতে দেখলে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়।। তখন ভাবি কি উপায়ে এটা পরিষ্কার করা যায়। আজ বলবো তেমনি এক ঘরোয়া ছোট্ট উপায়।

Mercari: Your Marketplace | Mercari | Supermercados, Pulseiras, Joias

 প্রথমেই যেটা লাগবে সেটা হলো ন্যাচারাল কালার বা  ট্রান্সপারেন্ট কালারের যে নেলপলিশ আমরা ব্যবহার করি সেটা। আমরা যদি প্রথমবার জুয়েলারি কিনে আনার পরেই এই নেলপালিশের হালকা পরত তার ওপর বুলিয়ে দিই তাহলে কিন্তু সহজে ময়লা ও ধরবে না। আর ময়লা পড়লেও সেটা সহজে মুছে ফেলা যাবে হাত দিয়েই। যেকোনো পাথর সেটিং হার কিংবা কানের দুলের উপরেও কিন্তু এই একই পদ্ধতি ব্যবহার করতে পারো। এই ছোট ছোট টিপস গুলি আমাদের প্রত্যেকদিনের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে।

Nude color OPI nail polish, very natural color | Nails Art | Pinterest ...

এমনই আরো ছোট কাজের টিপস যদি পেতে চাও তাহলে নিচে এই লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll