সন্ধ্যার পর রূপচর্চার এক অসাধারণ ঘরোয়া টিপস

আমরা যারা বাড়িতে থাকি অথবা বাইরে বেরোতে হয় কাজের জন্য তারা সব সময় একটা জিনিস নিয়ে ভীষণ চিন্তায় থাকে। কিভাবে আমাদের ত্বকটাকে উজ্জ্বল করা যায়। অনেকে আছে সকালে ঘুম থেকে উঠে কিংবা রাত্রে বাইরে থেকে ঘুরে এসে মুখটা ফেসওয়াশ দিয়ে একটু ধুয়ে নেন। এটা ঠিক পদ্ধতি কিন্তু আজকে যে উপকরণ বলব সেটা দিয়ে খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে ঘরোয়া ফেসওয়াশ। তবে এক্ষেত্রে রাত্তিরে ব্যবহার করাই ভালো। বিশেষ করে সূর্য ডোবার পর। কারণ এমন এক উপকরণ এর মধ্যে রয়েছে যেটা সকালে মাখলে বা মেখে সূর্যের আলোয় গেলে আমাদের ত্বক আরো কালো হয়ে যেতে পারে।

প্রথমে যেটা লাগবে সেটা হল বেসন। সেই সঙ্গে মিশিয়ে নিতে হবে কয়েক চিমটে কস্তুরী হলুদ। আর নিতে হবে মধু এবং শেষ উপকরণ মসুর ডাল বাটা। সেক্ষেত্রে সমস্ত উপকরণটাই শুকনো ভাবে বানিয়ে নিতে হবে। এই সবকটা উপকরণ নিয়ে একটা কাঁচের কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। যার ফলে প্রত্যেকদিন তৈরি করার ঝামেলা থেকে মুক্তি। এবার যখনই বাইরে থেকে ঘুরে আসবো বাড়িতে সূর্যাস্তের পর। তখন মতো ওই মিশ্রণ হাতে নিয়ে তাতে জল অথবা গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে ভালো করে ফেসওয়াশ এর মতো মেখে নিতে হবে। সেই সঙ্গে আলতো হাতে মুখটাকে ঘষতে হবে। দেখবে, দারুন একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে মুখের মধ্যে। যা যেকোনো দামি ফেসওয়াশ থেকেও পাওয়া যায় না। প্রত্যেকদিন ব্যবহার করলেই বোঝা যাবে তফাৎটা।

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret ।


