কর্মজীবনে অত্যাধিক চাপ কি আপনার মানসিক ভারসাম্য নষ্ট করেছে? এক্ষেত্রে কি করা উচিৎ? | Occupational Burnout | Social Awareness | Bidhan Saha |

ক্লান্তি কিছুতেই পিছু ছাড়ে না। না আপনার কথা বলছি না। তবে আপনিও ক্লান্তির শিকার। কিন্তু এই ক্লান্তি কাউর ক্ষেত্রে এতটাই শিকড় গেড়ে বসে যে তার থেকে মানসিক ভারসাম্য নষ্ট হয়। এমন অনেকেই আছেন যারা কাজের চাপে খুবই ক্লান্ত এবং যার ফলে রাতে ঘুমানোর পরেও অফিসে চেয়ারে বসে ঘুমান। যার ফলে তাদের কর্মক্ষমতা কমছে, প্রতিদিন বসের কাছে নানা ভাবে অপমানিত হচ্ছেন। আবার কাউর হয়তো প্রতিদিনকার কাজের চাপে খুব চোখে ব্যথা করছে, মাথা ব্যথা করছে বা খিটখিটে হয়ে যাচ্ছে। কিন্তু কেন? আর এর থেকে মুক্তির উপায় কি? দেখুন সমস্যা গুলো আলাদা হলেও এর পিছনের কারণটা কিন্তু একটাই। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো।

• এই সমস্যার নাম হলো, Occupational Burnout। চারিদিকে এই শব্দটা নিয়ে একটা হৈচৈ পড়ে গেছে। এটা নিয়ে মানসিক চিকিৎসাকেরাও বেশ চিন্তিত। অত্যাধিক কাজের চাপে মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আসলে আমাদের চারিদিকে একটা ইঁদুর দৌড় চলছে। আমরা সবাই ছুটে চলেছি। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালান্স, এল, আই, সি এইসব পূরণ করতে গিয়ে সারাদিন ছুটে চলেছে। কিন্তু আমাদের জানা নেই যে, কতটা ছুটতে হবে। তাই আমরা আমাদের একটা চাহিদা পূরণ হলেই আরেকটা চাহিদা পূরণের দিকে আবার দৌড়ে যাচ্ছি। যার ফলে অনেকেই মানসিক চাপের ভুগছেন। কেউ কেউ নৈরাশ্যর মধ্যে দিয়ে যাচ্ছেন।

মানসিক বিশেষজ্ঞরা মনে করছেন যে, ঠিক সময় তাদের কাছে গেলে মানুষ সুস্থ হতে পারেন। কিন্তু আমরা যতক্ষণ না খুব জটিল সমস্যায় ভুগি ততক্ষণ আমরা চিকিৎসকের কাছে যাই না। আমরা চাইলেও এই পরিস্থিতি থেকে বেরোতে পারি না। কারণ কাজে আমাদের যেতেই হবে। তাই এর থেকে বেরোনোর উপায় আপনাকেই বের করতে হবে। আর তাই কাজের জায়গা থেকে ফিরে এসে বাড়িতে বাড়ির লোকের সাথে সময় কাটান। অফিসের থেকে এসে সব চিন্তা বাইরে রেখে আসুন। চেষ্টা করুন যে কটা দিন ছুটি পান সেই দিনগুলো কাছের মানুষদের সাথে ঘুরে আসুন। দু-তিনমাস অন্তর ঘুরতে যান। বাড়ি ফিরে রোজ একপাতা করে বই পড়ার চেষ্টা করুন। সিনেমা দেখুন, গান শুনুন। নিজের মতো সময় কাটান আর রাতে একটা টানা ঘুমান।

• কাজ আপনাকে করতেই হবে, অফিসে আপনাকে যেতে হবেই। কিন্তু সেটা যেন আপনার মানসিক সমস্যার কারণ না হয়। আমরা বাঁচার জন্যে রোজকার করি, রোজগারের জন্যে বাঁচি না। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।


