Rash Driving & Mental Health..রাগ এবং রেস কেন হয়? কতটা ঝুঁকি স্বাভাবিক জীবনে?

রাগ এবং রেস এই দুটোই বেশি হলে কিন্তু সমস্যা। মাত্রা ছাড়া রাগ এবং সেই রাগের মাথায় রাস ড্রাইভিং কিন্তু মারাত্মক। যেকোনো মুহূর্তে ডেকে আনতে পারে বড়সড় কোন বিপদ। তবে এর সঙ্গে মেন্টাল হেলথের সম্পর্ক কতটা। আজকের পর্বে সেটা নিয়েই আলোচনা করা যাক। বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লাইসেন্স না থাকলেও বাবা বা দাদার গাড়ি নিয়ে বয়সে ছোট ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে। হয়তো পরিবারের কেউ কিংবা পাড়ার কোন দাদার কাছ থেকে ড্রাইভিং শিখে নিয়েছে ঠিকই কিন্তু লাইসেন্স হয়নি বয়স জনিত কারণে। আর তারাই বেশিরভাগ সময় ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে উৎসবের সময়তে এই যেমন ক্রিসমাস কিংবা দুর্গাপূজার সময় ভিড় রাস্তায়।

Short bouts of anger may lead to heart problems: Study | HealthShots

 তাই বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মাকে খেয়াল রাখতে হবে সুলতানের যদি উপযুক্ত বয়স না হয় লাইসেন্স না থাকে তাহলে কখনোই বড় গাড়ি নিয়ে তাকে বেরোতে দেওয়া উচিত নয়। কারণ সে যদি কোন দুর্ঘটনায় পরে বা তার কারণে কোনো মানুষের মৃত্যু হয় তাহলে সে নিজে বাঁচার জন্য হয় গাড়ি এগিয়ে নিয়ে চলেছে অথবা গাড়ি সেখানেই ফেলে পালাচ্ছে। পরিণত বুদ্ধি তার এখনো হয়নি। তবে এই সমস্যাগুলো কিন্তু একবারে হয় না ছোট ছোট সমস্যা থেকেই কিন্তু বড় সমস্যা হয়। এই যেমন গাড়ি চালাতে গিয়ে কোথাও ঢুকে দিয়েছে অথবা কিছু ভেঙ্গে গিয়েছে। এর পেছনের কারণ কিন্তু বাবা-মাকেই খুঁজে বের করতে হবে। আর দেখতে হবে এই ধরনের অবিবেচকের মতো কাজের পেছনে কোন মানসিক সমস্যা রয়েছে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই তাদের মানসিক সমস্যা থাকে। তাই যত তাড়াতাড়ি তার চিকিৎসা করা যায় ততই কিন্তু সমাজের পক্ষেও ভালো। এই হিট এন্ড রান অর্থাৎ ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার যে ঘটনা গুলি ঘটে সেগুলি কিন্তু বেশিরভাগটাই মেন্টাল সমস্যা। আরে সমস্যা গুলো কিন্তু অনেক ছোটবেলা থেকেই হয়। পরবর্তীকালে সমস্যা বাড়লে রোগ বেড়ে যায়।

107 killed due to rash driving in Kochi this year | Kochi News - Times of  India

তবে এর সিমটম রয়েছে। ছোটবেলা থেকেই এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। ছোটবেলা থেকেই একটা অসুস্থ মানসিকতা এই যেমন স্কুলের নিয়ম-পত্র না মানা। বন্ধুর পেন পেন্সিল চুরি করা বা লোকের বাড়ির কোন শখের জিনিস ভেঙ্গে দেওয়া ইত্যাদি। ছোটবেলা থেকেই এরকম নিয়ম ভাঙতে ভাঙতে কিন্তু বড় বয়সে আইন ভাঙতে শুরু করেছে। তার কাছে সেটাই তখন স্বাভাবিক মনে হয়। আর এই থেকেই ছোট অপরাধ করতে করতে বড় অপরাধের শিকার হয় মানুষ। বাবা মায়েরা অনেক ক্ষেত্রে এগুলোকে এড়িয়ে যান। ভাবেন ছেলে মানুষী। কিন্তু এই ধরনের সমস্যায় কিন্তু বড় বড় ক্রিমিনাল তৈরি করে। তাই সাবধান হোন সতর্ক হোন।

 
 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll