পাঁচটি ঘরোয়া উপাদানের একটি মিশ্রণ আর ট্যান পরবে না, দূর হবে দাগও

যেভাবে গরম পড়ছে তাতে দু মিনিটের জন্য বাইরে বেরোলেও মারাত্মক ট্যান পড়ে যাচ্ছে শরীরে। আর প্রত্যেকদিন যদি বেরোতে হয় তাহলে প্রত্যেকদিন এই ট্যান রিমুভ করা ভীষণ ঝামেলার কাজ। রোজ রোজ কি পার্লারে বসে থাকা সম্ভব? আর পকেটের দিকটাও তো খেয়াল রাখতে হবে। তবে ঘরোয়া পদ্ধতি সব সময় এক ধাপ এগিয়ে থাকে। ঘরোয়া পদ্ধতি যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে করা যায় তাহলে কিন্তু আর কখনোই পার্লারের দিকে পা বাড়াতে হবে না।

Skincare 101: What Is Tan and How It Is Different From Sunburn |  OnlyMyHealth

 আর তেমনই এক ঘরোয়া উপাদানের খোঁজ দেব যার সাহায্যে  আর ট্যান পরবেনা সেই সঙ্গে যেকোনো ধরনের দাগ সব দূর হবে। আর এটা ছেলে মেয়ে উভায়েই ব্যবহার করতে পারবে। তাহলে এবার বলি সেই ঘরোয়া মিশ্রণের কথা। প্রথমেই লাগবে তিন চামচ মসুর ডালের গুঁড়ো। লাগবে তিন চামচ চালের গুঁড়ো সেই সঙ্গে দুচামচ বেসন লাগবে হাফ চামচ হলুদ এবং এক চামচ মুলতানি মাটি। এই পুরো মিশ্রণটা ভালো করে একটা কাঁচের পাত্রে তুলে রেখে দিলে দিন আরামসে চলে যাবে। এবার যখন ব্যবহার করবে তখন যাদের তৈলাক্ত ত্বক তারা সাধারন জল অথবা গোলাপ জল দিয়ে ব্যবহার করতে পারে। যাদের ত্বক সামান্য শুষ্ক তারা টক দই অথবা দুধ দিয়ে এই মিশ্রণ বানিয়ে নিতে পারে। আর যাদের সাধারণ ত্বক তারা যেকোনো একটা ব্যবহার করতে পারে সেই সঙ্গে যদি ত্বকের কোন সমস্যা না থাকে তাহলে অল্প লেবুর রস মিশিয়ে নিতে পারে। এটা পুরোটাই নির্ভর করছে ত্বকের উপর।

चेहरे का खो गया है निखार तो आज ही लगा लीजिए यह एक दाल, इस फेस पैक से ग्लो  करने लगेगी त्वचा | Masoor dal face packs are perfect to get glowing

 নিয়ম করে যদি রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণ গায়ে হাতে মুখে ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক দিনের যে ট্যান সেটা আর পড়বে না সেই সঙ্গে মুখ হাত পায়ের যেকোনো কালো দাগ ছোপ দূর হবে। আর এটা ব্যবহার করলে আলাদা করে ফেসওয়াশ ফেস স্ক্রাব বা ফেসপ্যাক এর প্রয়োজন নেই। তিনটের কাজই একটা মিশ্রণই করে দেবে।

Masoor Dal Face Pack : ग्लोइंग त्वचा के लिए इन तरीकों से करें मसूर की दाल  का इस्तेमाल | Skin Care Tips : Use Masoor Dal face pack for glowing skin

 এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll