রান্নাঘরের আরশোলা দূর করলাম এক নতুন পদ্ধতিতে

রান্নাঘরে ছোট ছোট আরশোলা ভীষণ ভরে যায়। শুধু রান্নাঘর বলব কেন আরশোলা বাথরুমের কোনাগুলোতেও ভীষণ ভরে যায়। বিশেষ করে যাদের বাড়ি একতলা তারা এই সমস্যাটায় ভীষণ ভুক্তভোগী। তবে সে দিক থেকে বাথরুমে বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করলেও রান্নাঘরে খাবার থাকে তাই আমরা যা হোক বাজার চলতি স্প্রে ব্যবহার করতে পারি না সব সময়। তাহলে উপায়! আজ সেই নিয়েই রইল বিষয়বস্তু।

Cockroaches

 তোমরা কি জানো আরশোলার তাজা তেজপাতার গন্ধ একেবারে সহ্য করতে পারে না। কাঁচা হলে তো খুবই ভালো যদি কাঁচা তেজপাতা না পাও তাহলে তাজা তেজপাতা নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করে নেবে যে জায়গাটায় আরশোলার বেশি উপদ্রব। প্রত্যেকদিন অন্তত দুই থেকে তিনবার স্প্রে করলে দেখবে এই সমস্যা অনেকটা মিটে গিয়েছে।

How To Make Peppermint Oil Spray? - Flora Crossing

 আরো একটি উপায় হল জলের মধ্যে পেপারমিন্ট দিয়ে সেটাকে স্প্রে করে দেওয়া যেখানে  আরশোলার উপদ্রব রয়েছে সেখানে। তবে এগুলো একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে কারণ এগুলো যেহেতু ঘরোয়া পদ্ধতি। কোনরকম কেমিক্যাল এতে নেই। তাই একটু বেশি সময় নিয়ে ব্যবহার করলে দেখবে এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে গেছে। চটজলদি সমস্যা হয়তো এখান থেকে পাওয়া যাবে না।

 

এমনই বিভিন্ন ছোট ছোট টিপস যদি আরও পেতে চান তাহলে নিচের এই লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll