বাজারে নকল জিরা ছেয়ে গেছে। কিভাবে চিনবে আসল জিরা?

বর্তমানে পৃথিবী যেমন এগিয়ে চলছে তেমন কিন্তু ভালোর পাশাপাশি খারাপের পরিমাণটাও বেড়ে চলেছে। যেমন অত্যধিক জনসংখ্যা বাড়ার ফলে খাদ্যের যোগান একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই আছে কিছু অসাধু ব্যবসায়ীরা। যারা অতিরিক্ত লাভ করার জন্য খাবারে ভেজাল পর্যন্ত মেশাতেও দ্বিধাবোধ করছে না। আর আমরা সাধারণ মানুষেরা অনেক সময় তফাৎ করতে পারি না কোনটা ভেজাল কোনটা শুদ্ধ। তবে আজ একটা ছোট্ট নিয়ম বলবো যার মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারবো কোন জিনিসটা ভেজাল কোনটা নয়। আজ বলবো বাজার থেকে আমরা যে জিরে কিনে আনছি সেটা কি আদৌও ভেজাল নাকি একদম খাঁটি জিরে।

A Short History of Cumin — Jennifer Angela Lee / Exploring History and  Culture Through Food

 রান্নায় জিরে ফোড়ন দেয় না এমন বাঙালি বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। শুধু বাঙালি বলব কেন বিভিন্ন ভারতীয় রান্নাতে জিরের ব্যবহার বহুদিন ধরে হয়ে আসছে। কিন্তু এই জিরে যেটা আমরা ফোড়ন বা ভাজা মসলা হিসেবে রান্নায় ছড়িয়ে দিচ্ছি সেটা কি আদৌ ভালো। তার পরীক্ষা করার একটা সহজ নিয়ম আজ বলব। বাজার থেকে যে জিরাটা তুমি কিনে আনছো তার গন্ধ শুঁকে প্রথমে মনে হতেই পারে এটা একেবারে খাঁটি জিরে। এক গ্লাস জলে এক চামচ জিরে দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে। যদি দেখো জিরেটা ভেজানোর সঙ্গে সঙ্গে ঘোলাটে রঙ হয়ে যাচ্ছে জলে তাহলে নিশ্চিতভাবে সেটা ভেজাল। কিন্তু যদি দেখো,  কোন ঘোলাটে রঙ এলো না বরং জিরেটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একটা হালকা হলুদ রং জলে এলো তাহলে বুঝতে হবে এটা আসল জিরে। এমনই ছোট ছোট পদ্ধতি যদি আমরা নিজেরা নিই তাহলে আমরা নিজেরাও সচেতন থাকব আমাদের সমাজ কেউ সচেতন রাখতে পারব।

Charcoal dust to cement: Common adulterants used in fake Jeera (Cumin) and  how to do purity check - The Times of India

এমনই ছোট ছোট টিপস যদি আরো পেতে চান তাহলে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll