শীত পড়লেই শরীরে কম বেশি ব্যথা বাড়ে? কেন হয়? এর ঘরোয়া সমাধান কি?

 শীতকালে আমাদের মাঝেমধ্যে হাড়ের যন্ত্রণা অথবা পেশির টান বেশি দেখা যায়। তাই প্রবল শীতে যখন অন্যরা শীতকালকে উপভোগ করার জন্য বসে থাকে ঠিক তখনই অনেকে ব্যথা, যন্ত্রণায় কাবু হয়ে পড়ে। কারণ শীতকালে শরীরের রক্ত সঞ্চালন কমে যায়। শরীর শীতল হয়ে পড়ে। আর এই কারণেই মাংসপেশি এবং জয়েন্ট গুলোতে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এই ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাটু কোমর এবং ঘাড়ের মতো জায়গাতে। গরম আবহাওয়া থেকে দ্রুত শীতের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা অনেকের শরীরেই থাকেনা। আর এই কারণেই অস্থি সন্ধিতে  যন্ত্রনা বৃদ্ধি পায়। বেশিরভাগ ক্ষেত্রে যাদের বাতের সমস্যা রয়েছে ক্ষেত্রে শীতকাল অনেক ভয়ানক হয়ে সামনে আসে। আজ বলবো এই সমস্যার এমন কিছু সমাধান যা খুব সহজে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে।

 শীতকালে আমাদের  তেমনভাবে জল খাওয়া হয় না। আর এই কারণে শরীর অত্যধিক শুষ্ক হয়ে পড়ে। প্রয়োজনীয় জল না খেলে আমাদের মাংসপেশিতে টান অনুভূত হয়।  আর আমাদের শরীর যত বেশিডি হাইড্রেট থাকবে তত বেশি ব্যথা যন্ত্রণা অনুভূত হবে।আরো একটি সমস্যা হচ্ছে ভিটামিন ডি এর অভাব। শীতকালে আমরা তেমনভাবে বাইরে বেরোই না। বেরোলেও সূর্যের তেজ ততটা আমাদের গায়ে লাগে না। শরীরের ভিটামিন ডি এর ঘাটতি হলে এই ধরনের ব্যথা যন্ত্রণা বেশি অনুভূত হয়। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া শুরু করুন এই শীতকালে। পাশাপাশি পর্যাপ্ত শীত বস্ত্র পড়তে হবে। কারণ বাইরে থেকে শরীরকে যত গরম রাখা হবে ততই আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা কমবে।

 শীতকাল মানেই খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানোর সময়। তাই এই সময় আমাদের শরীরের পরিশ্রম্য একটু কম হয়। আর অতিরিক্ত খাবার যেমন ভাজা ভুজি তেল জাতীয় খাবার অতিরিক্ত খেলে আমাদের শরীরের মেদ জমে। এবং ওজন বেড়ে যাবার কারণেও কিন্তু আমাদের জয়েন্টে বা মাংসপেশিতে ব্যথা অনুভূত হয়। তাই যতটা সম্ভব বাড়ির খাবার খেতে হবে।

এই ছোট ছোট পদ্ধতিগুলি যদি আমরা মেনে চলি তাহলে শীতকালও আমরা উপভোগ করতে পারব আনন্দের সঙ্গে।

 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকে ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll