গ্লাসের সাথে গ্লাস লাগিয়ে চিয়ার্স করার প্রথা

গ্লাসের সাথে গ্লাস লাগিয়ে চিয়ার্স (টোস্ট)  করার প্রথা এসেছে মধ্যযুগের ওয়াইনে বিষ মিশিয়েছে কি না তা চেক করার থেকে???

কখনো ভেবেছেন পান করার আগে আমরা কেন আমাদের গ্লাসগুলো একসাথে ঠোকাই? সবচেয়ে প্রচলিত মতবাদ অনুসারে, এই সার্বজনীন প্রথা মধ্যযুগের অভিজাত সমাজের ভয়ংকর সময়ে শুরু হয়, যেখানে প্রতিপক্ষকে বিষ দেওয়া  একটি রাজনৈতিক কৌশল ছিল।মধ্যযুগে যখন কেউ ‘টোস্ট’ করত, তা কেবল আনুষ্ঠানিক ছিল না - এটি ছিল একটি চতুর নিরাপত্তা প্রোটোকল। জোরে ঠোকার ফলে এক গ্লাস থেকে অন্য গ্লাসের মধ্যে ওয়াইন ছিটকে পড়ত। ফলে কেউ যদি কেউ একজনের গ্লাসে বিষ মিশিয়ে থাকে, তবে তাকেও একই বিশ খেতে হবে। 

কিছু বর্ণনায় এমনও বলা হয় যে মধ্যযুগে অতিরিক্ত সতর্কতা হিসাবে অনেকে ইচ্ছাকৃতভাবে তাদের ওয়াইনের একটি অংশ একে অপরের কাপে ঢালতেন। এটা সেই যুগে একদম যুক্তিযুক্ত ছিল যখন ইতালির কুখ্যাত বোর্জিয়া পরিবারের মতো পরিবারগুলো আর্সেনিক মিশ্রিত ওয়াইন দিয়ে শত্রুদের নিধন করার জন্য পরিচিত ছিল। (বিষ প্রয়োগের জন্য ওয়াইনকে বেছে নেয়া হতো কারণ এর প্রাকৃতিক উপাদান বিষের চিহ্নিত স্বাদগুলো লুকাতে সাহায্য করত।

এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করে এবং সাবস্ক্রাইব করুন Bengal Fusion News Time.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll