ব্যাক পেন ও জয়েন্ট পেন... হঠাৎ করেই কোমরে ভীষণ যন্ত্রণা বিছানায় শয্যাশায়ী... উপায়!

পিঠে ব্যাথা কোমরে ব্যথা বা জয়েন্ট পেন বর্তমানে আমাদের প্রত্যেকের সঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে যারা অনেকক্ষণ বসে দেশকে কাজ করে অথবা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এই সমস্যা সত্যি মারাত্মক। আবার অনেক সময় হয় কি আমরা নিচ থেকে কোন জিনিস কুড়িয়ে তুলতে গেলে অথবা বিছানার চাদর ঝেড়ে পরিপাটি করে পাততে গিয়েও এমন লেগে যায় যে ব্যথা কমতে সপ্তাহখানিক লেগে যায়। এই সময় অবশ্যই প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রয়োজন হলে ফিজিওথেরাপিও করানো উচিত। সেই সঙ্গে নিয়মিত যে ব্যায়াম দেখিয়ে দেওয়া হবে তা অবশ্যই করবে। তবে আজ এমন একটা খাবারের নাম বলবো যেটা খেলে এই সমস্যা থেকে অনেকটা আরাম পাওয়া যাবে।

সেই খাবারটা বানাতে প্রথমে যে উপকরণ লাগবে সেটা হল ৫০ গ্রাম কাজুবাদাম, লাগবে ৫০ গ্রাম কাঠ বাদাম সেই সঙ্গে লাগবে একই পরিমাণের ভাজা ছোলা। ছোলা এক্ষেত্রে খোসা ছাড়ানো হতে হবে। সেই সঙ্গে লাগবে দুচামচ মত কুমড়োর বীজ এবং লাগবে ৫০ গ্রাম মাখনা। এ সমস্ত উপাদানগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে তারপর মিক্সিতে নিয়ে ভালো করে গুড়ো করে নিতে হবে। এবার প্রত্যেকদিন নিয়ম করে রাত্রে এবং সকালে দুধের সঙ্গে অথবা দইয়ের সঙ্গে খেতে হবে। যাদের দুধ দই কোনটাই সহ্য হয় না তারা অল্প গরম মিশিয়েও খেতে পারেন। এর স্বাদ দুর্দান্ত। আর কাজও ততোধিক দুর্দান্ত। নিয়ম করে এই খাবার যদি খেতে পারেন তাহলে যারা বিছানা থেকে উঠতেই পারেন না ব্যথার জন্য তারাও অনেকটা আরাম পাবেন।

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.


