রিমুভ পিম্পল ডার্ক স্পট | একটু ধৈর্য ধরে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখো

আমাদের অনেকেরই ব্রণ হবার পর ছোট ছোট দাগ বা গর্তের মতন হয়ে যায়। যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। আবার অনেকের ব্রণ হবার পর কালো কালো এমন ছোপ পড়ে যায় যেটা সহজে উঠতে চায় না। আজ বলবো একটা খুব সহজ উপায় যেটা ধৈর্য ধরে যদি করা যায় তাহলে ফলাফল পাওয়া যাবেই। মুখের ছোট ছোট গর্ত যেমন উধাও হয়ে যাবে তেমনি কালো দাগ ছোপ নিমেষে নির্মূল হয়ে যাবে।
তাহলে বলি প্রথমে যে উপকরণ লাগবে সেটা হল কাঠবাদাম দ্বিতীয় উপকরণ লাগবে গোলাপের পাপড়ি এবং তৃতীয় উপকরণ লাগবে স্যাফ্রন। প্রত্যেকটা উপাদানই কাঁচের বাটিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। তারপর বাদাম গুলোর খোসা ছাড়িয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপর তার সঙ্গে গোলাপের পাপটি এবং স্যাফ্রন দিয়ে আরো একবার পেস্ট বানিয়ে নিতে হবে। প্রয়োজন হলে এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে যাতে একটুও শক্ত দানা না থাকে। এরপর মিশিয়ে নিতে হবে এতে এক চামচ এলোভেরা জেল। পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাঁচের কৌটোতে পুড়ে ফ্রিজে রেখে দিতে হবে। প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে ক্রিমের মতন এটা মুখে লাগিয়ে নিতে হবে। ছয় মাস যদি ধৈর্য ধরে এই নিয়ম মেনে চলা যায় তাহলে দারুণ ফলাফল পাওয়া যাবে।

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret.


